রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

চিলমারীতে ২৮ কুড়িগ্রাম-৪ আসনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাজেদ হোসেন তাতার সাংবাদিক সম্মেলন

চিলমারীঃ বক্তব্য দিচ্ছেন আলহাজ্ব মোঃ সাজেদ হোসেন তাতা।

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে আওয়ামী লীগের টিকিট পেতে দৌড়ঝাঁপে রয়েছেন, সাবেক এমপি মুক্তিযুদ্ধের একনিষ্ঠ সংগঠক মরহুম সাদাকাত হোসেন ছক্কু মিয়ার সুযোগ্য পুত্র, রংপুর আইন কলেজের অধ্যক্ষ এ্যাডভোকেট আলহাজ্জ মোঃ সাজেদ হোসেন তাতা। আজ শনিবার দুপুর ১২টার দিকে তার নিজ বাসভবন রমনায় সংবাদিক সম্মেলন করেছেন। চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসন, মনোনয়নের ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাজেদ হোসেন তাতা মিয়াও বিবেচনায় রয়েছেন। দীর্ঘদিন থেকে তিনি উপজেলা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন এবং উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য হিসাবেও দায়িত্ব পালন করে আসছেন। অনেক সময় ও সুখে দুঃখে থাকেন নেতাকর্মীদের পাশে। মানুষজন ও সুখে দুঃখে তাকে পাশে পান। সাংবাদিক সম্মেলনে এ্যাডভোকেট সাজেদ হোসেন তাতা বলেন, বঙ্গবন্ধুর নৌকা নিয়ে আমি কুড়িগ্রাম-৪ আসন থেকে লড়তে চাই। এলাকাবাসীর স্বপ্ন ও তাই। দলের কাছে আমার চাওয়া ত্যাগী নেতা হিসেবে দল যেন আমাকে মূল্যায়ন করেন। এ সময় তিনি চিলমারী, রৌমারী ও রাজিবপুরের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরে এলাকার বেকাত্ব দুর করন, কুড়িগ্রাম-৪ আসনের প্রতিটি এলাকাকে অধুনিক গ্রাম হিসাবে গড়ে তোলাসহ রিলিফ মুখি থেকে বের করে কর্মমুখী করবেন বলেও বিভিন্ন পরিকল্পনার কথা বলেন। তিনি আরো বলেন, আমি জোর দিয়ে বলতে পারি দলীয় মনোনয়ন পেলে আওয়ামী লীগের মুখ উজ্জ্বল করবো। প্রধানমন্ত্রীর সহযোগীতায় সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো। তিনি একজন আদর্শবান ব্যাক্তি এবং সু-পরিচিত। তিনি ১৯৬৩ সালের উপজেলার রমনা মডেল ইউনিয়নের মিয়াবাড়ী এলাকায় জন্মগ্রহণ করেন। বাবা মরহুম সাদাকাত হোসেন ছক্কু মা মাসেদা হোসেন (রন্তগর্ভা)। বাবা মরহুম সাদাকাত হোসেন ছক্কু মিয়া সাবেক এম.এন.এ, সাবেক এম.সি.এ, সাবেক এমপি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি বাবার স্বপ্ন পুরনের জন্য রাজনীতিতে এসেছেন এবং এই আসন থেকে নৌকা নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিতে চান। এবং এই অঞ্চলের মানুষের সুখে দুঃখে কাছে থেকে বাকি জিবনটা কাটাতে চান বলে জানান তিনি

আরও খবর