ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা।

লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা। 

লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ -২০২৩ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৯ অক্টোবর)  দুপুর বেলা ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা। 

উদ্বোধন পরবর্তী আলোচনা সভা  উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। 

আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাসুদুর রহমান,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান, শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, প্রানী সম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন প্রমুখ। 

সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ গীতা পাঠ করেন সমবায় কর্মকর্তা রুপালী পাল।

সভায় বক্তাগন বলেন এডিস মশা বাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। তাই আমাদের জনসচেতনতা মূলক প্রচারাভিযান জোরদার করতে সকলের নিজ নিজ অবস্থান থেকে প্রয়াস চালাতে হবে। 

বাড়ীর আঙ্গিনা,বিদ্যালয় প্রাঙ্গণ,সরকারি বেসরকারি অফিস ও উপজেলা পর্যায়ের সকল দপ্তর পরিচ্ছন্ন রাখতে হবে। 

বক্তাগন বলেন এক সময় বলা হতো এডিস মশা দিনের বেলা দংশন করে তা সঠিক তথ্য নহে।সর্বশেষ তথ্যে জানা যায় এ মশা দিনে রাতে যে কোন সময় কামড়াতে পারে।এমনকি ডেঙ্গু আক্রান্ত রোগী থেকে যে কোন মশা তা ছড়াতে পারে। তাছাড়া পরিষ্কার বা অপরিষ্কার যে কোন আবদ্ধ পানিতে এডিস মশা ডিম ফুটাতে পারে এবং সারা বছরই ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবণা রয়েছে। 

পরে উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের মাঝে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ করা হয়।

Tag
আরও খবর