১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

চিলমারী থেকে চলে গেলেন বেগম সুফিয়া কামাল ফেরিটি

চিলমারী থেকে বিদায় নেওয়া "বেগম সুফিয়া কামাল" ফেরির ছবি।

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী থেকে চিলমারী-‌রৌমারী নৌ-বন্দরের রমনা ঘাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে বেগম সুফিয়া কামাল নামের ফেরিটি। চলাচল করা বন্ধ করে দিয়েছেন ফেরি কুঞ্জলতা ও। এ নৌ-রুটে পারাপারের অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন অনেক পণ্যবাহী পরিবহন। এতে করে ভোগান্তিতে পড়েছেন চালকসহ অন্যান্য যাত্রীরা ও। সংশ্লিষ্টরা বলছেন, ব্রহ্মপুত্রে নাব্যতা সংকটের কারণে ‘বেগম সুফিয়া কামাল’ নামের ফেরিটি রমনা ঘাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ  রোববার সকাল ৬টার দিকে রমনা ফেরি ঘাট থেকে আরিচা ঘাটের উদ্দ্যেশে রওনা দিয়েছেন বেগম সুফিয়া কামাল ফেরিটি। এদিকে আবার শনিবার বিকেল থেকে চলাচল বন্ধ করে দিয়েছেন  ফেরি কুঞ্জলতা ও। তবে ব্রহ্মপুত্রে ন্যাবতা না থাকায় খননের কাজ চলমান রয়েছেন। জানা গেছে, কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের নৌ-রুটে যোগাযোগ বাড়ানো ও চিলমারী নৌ-বন্দরের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরেয়ে আনার জন্য গত ২০ সেপ্টেম্বর ফেরি চালু এবং বন্দরের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। কিন্তু ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকটের কারণ দেখিয়ে রমনা ঘাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফেরি ‘বেগম সুফিয়া কামালকে’। এ ছাড়াও চলাচল বন্ধ করে দিয়েছেন ফেরি ‘কুঞ্জলতা’ । এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন পণ্যবাহী গাড়ির চালকসহ অনেক যাত্রীরা। তবে অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষের নজর দারির অভাব ও গাফিলতির কারণে ১মাস ৯দিন পর বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। এ বিষয়ে বিআইডব্লিউটিসির বাণিজ্য ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, নাব্যতা সংকট ও রৌমারী ফেরি ঘাট দেবে যাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেন, যমুনা সেতুতে রেল লাইন বসানো হলে ফেরি ‘বেগম সুফিয়া কামাল আরিচা ঘাটে যেতে পারবে না বিবেচনা করে ফেরিটি সরানো হয়েছে। ফেরি কুঞ্জলতাও বন্ধের বিষয়ে তিনি বলেন, রৌমারী ফেরি ঘাট দেবে যাওয়ার কারণে গতকাল শনিবার বিকেল থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। তবে বিকল্প ঘাট না দিলে এই নৌ-রুটে ফেরি চলাচল করা সম্ভব হবে না বলে জানিয়েছন তিনি। বিআইডব্লিউটি এর চিলমারী নৌ-বন্দ‌রের প্রধান চালক মাহবুবুর রহমান জানান, ‘বেগম সুফিয়া কামাল’ নামের ফে‌রি‌টি বড় হওয়ার কারণে চলাচল কর‌তে অসুবিধা হ‌চ্ছিল। এ কারণে আরিচা ঘা‌টে পাঠা‌নো হ‌য়ে‌ছে ফে‌রি‌টি। ব্রহ্মপুত্রের খনন কাজ অব‌্যাহত র‌য়ে‌ছেন। ত‌বে বেগম সু‌ফিয়া কামা‌ল ফেরিটির  প‌রিব‌র্তে ‘কদম’ না‌মের আরেকটি ছোট ফেরি আরিচা ঘাট থে‌কে রওনা দিয়ে‌ছেন। এ দি‌কে রৌমারী ঘা‌টে পল্টুন দে‌বে যাওয়ায় আপাতত ফে‌রি চলাচল বন্ধ রয়ে‌ছেন। তবে (আজ) রবিবারের ম‌ধ্যে ফে‌রি চলাচল স্বাভা‌বিক ভাবে চলবে বলে জানা যায়।

আরও খবর