আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধ উপায়ে মাছ ধরায় জেলেদের জেল জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধ উপায়ে নদীতে মাছ ধরায়  তিন জেলের ১মাস করে কারাদন্ড ও নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় অপর তিন জেলের আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন ও থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

জানা যায়, নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীতে অভিযান চালিয়ে ব্যাটারী দিয়ে বিদ্যুৎ তৈরী করে নদীর পানি বিদ্যুতায়িত করে ইলেকট্রিক শকের মাধ্যমে বিভিন্ন প্রজাতির মাছ  ধরার সময় তিন জেলেকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, যাত্রাপুর ইউনিয়নের  আশরাফ আলীর ছেলে আবুল হোসেন, আজাদ বানিয়ার ছেলে এনামুল হক ও কাশেম আলীর ছেলে জমসের আলী। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ টা ব্যাটারি ১টি আইপিএস, ২ টা তারসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

অপরদিকে একই নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রামের সোহরাব আলীর ছেলে জিলহক, পবন উদ্দিনের ছেলে তারাচান ও যাত্রাপুর ইউনিয়নের হাকিম উদ্দিনের ছেলে রেজাউল করিমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তাদেরকে  ৭ হাজার টাকা অর্থদন্ড করে আদালত। 

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ এর সত্যতা নিশ্চিৎ করেছেন।

Tag
আরও খবর



deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৫ ঘন্টা ১৪ মিনিট আগে