সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সাংবাদিক মারধরের ঘটনায় গলাচিপা প্রেস ক্লাবের মানববন্ধন ও সমাবেশ

গলাচিপা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের উপর হামলা ও সাংবাদিক নিহতের ঘটনার বিচার দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত। 

রাজধানী ঢাকায় গত ২৮ শে অক্টোবর বিএনপি জামাতের মহাসমাবেশ চলাকালীন পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন গণ-মাধ্যম কর্মীদের উপর হামলা, গাড়ি ভাঙচুর, ক্যামেরাসহ বিভিন্ন উপকরণ লুটপাট ও সাংবাদিক নিহতের ঘটনার প্রতিবাদে ও নিন্দা জানিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সোমবার ৩০ অক্টোবর সকাল ১১ টায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেয়।  

সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন। আরো বক্তব্য রাখেন প্রথিত যশা সাংবাদিক ও জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার বাবু শংকর লাল দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ রহমান। প্রেসক্লাবের মানববন্ধন ও সমাবেশ চলাকালীন এর সাথে সংহতি প্রকাশ করে উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সিনিয়র সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সরদার মু. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, দপ্তর সম্পাদক সমীর দেবনাথ, আওয়ামী লীগ নেতা কাওসার তালুকদার সহ স্বাধীনতার স্বপক্ষের সুধীজন একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করে। সমাবেশে প্রেসক্লাব সভাপতি বলেন, অবিলম্বে সাংবাদিকদের উপর যে সমস্ত সন্ত্রাসীরা হামলা করছে তাদেরকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই। এছাড়া নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দলীয়ভাবে।

আরও খবর