দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বরিশালে বিএনপির চার শীর্ষ নেতাসহ ১০ জন আটক।



বরিশালে বিভাগীয় বিএনপির  মিছিল থেকে চার শীর্ষ নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। নগরীর এক নম্বর সিএন্ডবি পোল ও চৌমাথা এলাকা থেকে তাদের আটক করা হয় বুধবার সকাল ৭টায়।আটক ব্যক্তিরা হলেন-বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংরক্ষিত এমপি বিলকিস জাহান শিরিন, জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক রেজাউর রহমান কিরন এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাকলাইন মোস্তাকসহ ১০ জন।আটকের সময় বিএনপির আবুল হোসেন খান সাংবাদিকদের বলেন, মিছিল তাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। অবরোধের সমর্থনে মিছিল শুরুর প্রাক্কালে পুলিশ বিনা কারণে তাদের আটক করেছে।মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঁঞা বলেন, নবগ্রাম রোড লাতু চৌধুরী সড়কে টায়ার জ্বালিয়ে জনমনে ভীতির সঞ্চার করে তারা। এরপর ১ নম্বর সিএন্ডবি পোল এলাকায় বিনা অনুমতিতে মিছিল করার চেষ্টা করলেবিএনপি’র ১০ জনকে আটক করা হয়।এর আগে, সকাল ৭টার দিকে বান্দ রোড শের-ই বাংলা মেডিকেলের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ করে মহানগর ছাত্রদল।এদিকে, অবরোধের দ্বিতীয় দিন বুধবার বরিশাল থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। যাত্রী স্বল্পতার কারণে স্থানীয় রুটে সীমিত পরিসরে বাস চলছে। স্থানীয় রুটে লঞ্চ চলাচল করলেও যাত্রী কম। নগরীর অভ্যন্তরে থ্রি হুইলার-অটোরিকশা চলাচল করলেও সংখ্যায় কম। নগরীর রাস্তাঘাটও অনেকাংশে ফাঁকা। মানুষজনের চলাচল কম। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নগরীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। 


আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ১০ মিনিট আগে