ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

বাপা হবিগঞ্জ শাখার উদ্যোগে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজে তালের চারা রোপন।

বাপা হবিগঞ্জ শাখার উদ্যোগে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজে তালের চারা রোপন



বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষায় তালের চারা রোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলার লাখাই উপজেলার মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


আজ বুধবার ( ০১ নভেম্বর ২০২৩) বেলা সাড়ে ১১ টায় তালের চারা রোপন  কার্যক্রম পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ জাবেদ আলী, কলেজের শিক্ষক কৃষ্ণ মোহন বনিক, মজিবুল হক,  তাপস কিশোর রায়, বাপা হবিগঞ্জের নির্বাহী সদস্য  আশীষ আচার্য্য, মোঃ বাহার উদ্দিন, পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন প্রমুখ।

এ সময় কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে তোফাজ্জল সোহেল  বলেন, পরিবেশ রক্ষায় বাপা কাজ করে আসছে। নদী, পুকুর ভরাট, দখল দুষনরোধে সকলকে এগিয়ে আসতে হবে। "বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষায় তালের চারা রোপন এর উদ্যোগ গ্রহণ করেছে বাপা হবিগঞ্জ। এটি আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ। 


তিনি আরোও বলেন, এক সময় আমাদের চারপাশে তালগাছ, খেজুরগাছসহ বিভিন্নরকম বৃক্ষের সমারোহ ছিল। কালের বিবর্তনে তার স্থান দখল করে নিয়েছে পরিবেশবিনাশী ইউকিলিপটাসসহ বিভিন্ন বৃক্ষ যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি পরিবেশবান্ধব দেশীয় বৃক্ষ রোপনের তাগিদ দেন। তিনি বলেন, বর্তমানে বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ হিসাবে দেখা দিয়েছে। বজ্রপাতে মানুষের মৃত্যুর হার বেড়ে চলেছে। এ থেকে বাঁচতে উচুঁ গাছ তথা তালের চারা রোপন করতে হবে। আমাদের নিজেদের জন্য এবং পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। 


উল্লেখ্য এবছর বাপা হবিগঞ্জ শাখার পক্ষ থেকে  ৩ শতাধিক চারা ও ২ সহস্রাধিক অঙ্কুরিত বীজ রোপণ সম্পন্ন করা হয়েছে। তালের চারা ও বীজ সংগ্রহে সার্বিক সহযোগিতা করেছেন পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন।

Tag
আরও খবর





deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে