আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

আটোয়ারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

" সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে সমবায়ীদের এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

এতে সভাপতিত্ব এবং প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বোরাপ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম এবং উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন তাঁর দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন।

এছাড়াও প্রতিশ্রুতি কৃষি সমবায় সমিতির সভাপতি নাজিম কিবরিয়ার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি কল্যাণ কুমার ঘোষ, আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান বিপ্লবী জিল্লুর নুর হোসেন সরকার, সোভা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল মজিদ, ধামোর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বীরণ দাস প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সংগঠনের নেতাবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর