ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম গার্লস হাইস্কুলে এস,এস,সি ফরম পুরণে অতিরিক্ত ফ্রি আদায়।

 অভিযোগ উঠেছে উপজেলার বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে চলতি বছরে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট( এস,এস,সি) পরীক্ষার ফরম পুরনকালে  অতিরিক্ত পাঠদানের নামে অর্থ আদায় করে চলেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থী ও তাদের অভিভাবক সূত্রে জানা যায় বিধিমালা অনুযায়ী ফরম পুরনের সাথে অতিরিক্ত পাঠদানের নামে প্রতি পরীক্ষার্থীর নিকট থেকে দেড় হাজার টাকা করে আদায়  করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।খোঁজ নিয়ে জানা যায় এবছর মানবিক বিভাগে ২ হাজার ২ শত এবং অন্য বিভাগের ২ হাজার ৩ শত টাকা ফরম পুরনের জন্য বিধান রয়েছে।কিন্তু ফরম পুরনের বিধিমালা বহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায় করছেন সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ।অতিরিক্ত অর্থ সহ ফরম পুরনের স্বঘোষিত নীতিমালা বলবৎ করায় বিপাকে পড়েছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।কোন কোন শিক্ষার্থী অতিরিক্ত অর্থ দিয়ে ফরম পুরন করতে পারছেনা।ফলে তাদের আগামী বছরের এস,এস,সি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। খোঁজ নিয়ে আরোও জানা যায় এ বছর বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে   এস এস সি পরীক্ষায় ব্যবসা শিক্ষা, মানবিক, বিজ্ঞান  বিভাগে মোট ৫৬ জন পরীক্ষার্থী।  

এ ব্যপারে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বদিউল আলম কাজল এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান ছাত্রীদের কাছ  থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি আমার জানা নেই। ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত ছাড়া প্রধান শিক্ষক ফজলুল করীম সহ শিক্ষকবৃন্দ যদি  অতিরিক্ত অর্থ আদায়ের  করে থাকে, তবে এ বিষয়ে আপনার কি বক্তব্য আছে জানতে চাইলে তিনি জানান বিধিমালা মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান বুধবার (৮ নভেম্বর)  মিটিং আছে, এ বিষয়টি উত্থাপন করে আলোচনা করা হবে। 

এ ব্যপারে প্রধান শিক্ষক ফজলুল করীম এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত পাঠদানের জন্য বিজ্ঞান ও ব্যবসা বিভাগের ছাত্রীদের প্রত্যেক এর কাছ থেকে নেয়া হয়েছে ২ হাজার টাকা এবং মানবিক শাখার ছাত্রীদের কাছ থেকে নেয়া হয়েছে দেড় হাজার টাকা। এ ব্যপারে সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করে কোন বিভাগে কতজন ছাত্রী  পরীক্ষার্থী আছে জানতে চাইলে তিনি জানান খাতাপত্র না দেখে কিছু বলতে পারব না তবে এখনও আরো ছাত্রীর ফরম পুরন বাকি রয়েছে। 

 এ  বিষয়ে কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান যে কোন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত ছাড়া কোচিং ক্লাশ করার নামে কোন প্রকার টাকা গ্রাহন করা যাবে না। তবে যদি কোন শিক্ষা প্রতিষ্টানের প্রধান করে থাকে তা হলে এটা সম্পুর্ন অবৈধ।এ

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার এর সাথে আলাপকালে জানান অতিরিক্ত পাঠদানের নামে অর্থআদায়ের কোন বিধান নেই। এক্ষেত্রে কোন প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ করে থাকে তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান এ দপ্তর তো আমার নয় তবুও যদি কোন অভিযোগ পাওয়া যায় তা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর