দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

৫ দিন আগেই দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন বরিশাল বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ।


নভেম্বর দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের কনিষ্টতম মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আর আগামী ১৪ নভেম্বর দায়িত্ব নেবেন তারই চাচা নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর শেষ হতে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কর্ম দিবস। কিন্তু তিনি ৫ দিন আগেই ৯ নভেম্বর দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেয়র  সাদিক আব্দুল্লাহর বিদায় অনুষ্ঠানে বিভিন্ন মাত্রার আয়োজন করেছে একাধিক সংগঠন।সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর নগর ভবন থেকে হেঁটে কালীবাড়ি সেরনিয়াবাত ভবনে ফিরবেন সাদিক আব্দুল্লাহ।এ সময়ে সড়কের দুই পাশে নগরবাসী গণসংবর্ধনার আয়োজন করেছে। এছাড়াও স্বেচ্ছাসেবী কয়েকটি সংগঠন বিদায় সংবর্ধনার আয়োজন করেছে। সাদিক আব্দুল্লাহর অব্যাহতির কারণে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চার দিন মেয়রশূন্য থাকবে নগর ভবন।এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন,মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ৯ নভেম্বর পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তার মেয়াদকাল পাঁচ বছর পূর্ণ হবে আগামী ১৩ নভেম্বর।তিনি আরো বলেন, আগামি ১৪ নভেম্বর নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ দায়িত্ব নেবেন। মেয়র সাদিক আব্দুল্লাহ অব্যাহতি নেওয়ায় নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর সঙ্গে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে দেখা হওয়ার সম্ভাবনা নেই  মনে হয়।অপরদিকে নতুন দায়িত্ব নিতে যাওয়া মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর অভিষেক অনুষ্ঠানের জন্য সাজানো হচ্ছে পুরো নগরী।১৪ নভেম্বর (মঙ্গলবার) আবুল খায়ের আব্দুল্লাহর অভিষেক অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন। তিনি জানান, অভিষেক অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের যোগ দেওয়ার কথা রয়েছে।প্রসঙ্গত, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে চাচা আবুল খায়ের আব্দুল্লাহর বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন হারান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গত ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী  ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পান ৩৩ হাজার ৮২৮ ভোট। 

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ১০ মিনিট আগে