নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

প্রশাসনের আশ্বাসেই দেড় যুগ পার,প্রভাবশালীদের দখল-দূষনে জারিরদোনা শাখা খাল

লক্ষ্মীপুরের কমলনগরের জারিরদোনা খালের শাখা খালে ময়লা-আবর্জনা আর অবৈধ দোকানঘর ও ভবন উত্তোলন করে দখল করে ফেলেছে  হাজিরহাটের প্রভাবশালীরা। এতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় কৃষক ও ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হচ্ছে। এদিকে, দীর্ঘদিন জলবদ্ধতার শিকার খালটি পুনঃউদ্ধারে উপজেলা প্রশাসনের কোনো প্রচেষ্টা না থাকায় বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের আশ্বাসেই দেড় যুগ পার! কর্মকর্তা আসছে আর যাচ্ছে। খালটি দখল মুক্ত করতে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন তারা। কাজের কাজ কিছুই করতে পারছেনা প্রশাসন। কমলনগর উপজেলার জনগুরুত্বপূর্ণ খালগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই জারিরদোনা শাখা খালটি।


দখল-দূষণ হতে হতে ময়লা আবজর্নার ভাগাড়ে পরিণত হয়েছে। একই সাথে খাল দখল করে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য স্থাপনা। অন্যদিকে পানির স্থায়ী প্রবাহ না থাকায় সামান্য বৃষ্টির পানিতেই সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতা। এতে ব্যাহত হচ্ছে কৃষি কাজ।


জানা যায়,জারিরদোনা খালটির সংযোগ সরাসরি মেঘনানদীর সাথে।ফলে জনগুরুত্বপূর্ণ এই খালটির সাথে জড়িয়ে আছে উপজেলার চরলরেন্স, চরফলকন, হাজিরহাট ও পাটারীরহাট ইউনিয়নের কয়েক হাজার কৃষকের জীবন-জীবিকা। হাজিরহাট বাজারের প্রভাবশালীদের দখলের কারণে খালটি সরু হয়ে গেছে। আর যতটুকু আছে তাতেও ময়লা ফেলে ভরাট করা হচ্ছে। 


হাজিরহাট ইউনিয়নের স্থানীয় কৃষকরা জানান, জলাবদ্ধতার কারণে সয়াবিন, আউস, আমন ধানসহ সকল ধরনের ফসল নষ্ট হয়ে যায়। প্রতিবছরই ধারদেনা করে ফসল করা হলেও দখল ও ময়লার স্তুপের কারনে জলাবদ্ধতায় ফসল নষ্ট হওয়ায় তাদের ধারদেনা বাড়ছে। সরকার এ খালটি দখল মুক্ত করে পানির প্রবাহ সচল না করলে কৃষিকাজ ছেড়ে দেওয়া ছাড়া তাদের আর কোন উপায় থাকবেনা। খালটি দখলমুক্ত করতে কৃষক ও সচেতন মহল বারবার প্রশাসনের কাছে অভিযোগ করলেও প্রশাসন কোন উদ্যোগ নেয়নি এবং খালটি দখল ও ময়লা ফেলার প্রতিযোগিতা বন্ধ হয়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কোন ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এতে দিন দিন খালটি দখল করে বহু স্থাপনা নির্মাণ ও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালটি হাজিরহাট ও চরফলকন ইউনিয়নের সীমানাবর্তী হওয়ায় জনপ্রতিনিধিরাও দখল মুক্ত করতে আগ্রহী নন। জনগুরুত্বপূর্ণ এই খালটি দখলমুক্ত করতে এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি চেয়ারম্যান জানান,ময়লা ব্যবস্থাপনার জন্য অন্য কোথাও জায়গা বরাদ্দ করতে পারছিনা,তাই আমাদের নিষেধ সত্বেও বাজারের ব্যবসায়ী ও ঝাড়ুদারসহ সবাই খালে ময়লা ফেলেছে। এতে দিন দিন খালটি ভরাট হয়ে যাচ্ছে। খালটি দখলমুক্ত করতে প্রশাসন উদ্যোগ নিলে আমরা সর্বাত্মক সহায়তা করবো।

হাজিরহাট বাজারের বাসিন্দা আলাউদ্দীন ও জিহাদ হোসেন বলেন, এই বাজারটি উপজেলার প্রাণকেন্দ্র। জারিরদোনা খালের অবস্থা দেখলে কেউ বলবেনা এটি খাল। বিশাল এই খালটি দখল করে কিছু লোক আলিশান প্রাসাদ তৈরি করেন।সরকারী খালের উপর বহুতলা ভবন তৈরি করা হয়েছে। আমরা এসব দোকান ও বহুতলা ভবন উচ্ছেদ করে খালটি দখলমুক্ত করতে জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 


কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহীন রানা বলেন, খাল খনন বা দখল মুক্ত করা মুলত প্রশাসনের কাজ। আমরা হয়তো তাদেরকে শুধুমাত্র বলতে পারি। বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে কর্তৃপক্ষকে অবগত করবো।


কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন,এই খালটি দখলমুক্ত করতে ইতিমধ্যে আমরা কার্যক্রম হাতে নিয়েছি।যেকোনো সময় উচ্ছেদ করা হবে। 

আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৮ ঘন্টা ৪০ মিনিট আগে