উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি

অবরোধ যারা ডেকেছে নাশকতায় তারাই জড়িত: ডিএমপি

ডিএমপি

অবরোধ যারা ডেকেছে নাশকতায় তারাই জড়িত বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন। 

বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে নাশকতার প্রসঙ্গে ডিএমপির মিডিয়া সেন্টারে শুক্রবার বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে তিন দফায় অবরোধ দিয়েছে বিএনপি। অবরোধে বিভিন্ন স্থানে পরিবহণে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। নাশকতায় আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। দগ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন বেশ কয়েকজন।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, যে কোনো রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। আমরা আন্তরিকতার সঙ্গে সেই কাজটি করার চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্য, রাজনৈতিক কর্মসূচির নামে ঘটানো হয়েছে কিছু অনাকাক্সিক্ষত ও অগ্রহণযোগ্য ঘটনা। এ সময়ে দুষ্কৃতকারীরা ঢাকা মহানগরীতে ৬৪ বাসে আগুন দিয়েছে। ৩১ অক্টোবর রাতে এক হেলপারকে পুড়িয়ে মারা হয়েছে। তবে রাজধানীর ১২ স্থানে আগুন দেওয়ার সময় ১২ দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার জায়গা থেকে যা যা করার করবে। কেউ যদি নাশকতা ও অগ্নিসংযোগ করে তাহলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। আমরা আশা করব, সামনে রাজনৈতিক কর্মসূচি এলে সেটা যেন ধ্বংসাত্মক না হয়। যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তারা যেন এসব আর না করে। আমরা দেখেছি, নাশকতায় দুষ্কৃতকারীদের বিভিন্ন জায়গা থেকে দায়িত্ব দেওয়া হয়। এরপর তারা নির্বিচারে নাশকতা করে। আমরা অনুরোধ জানাচ্ছি, ১২ ও ১৩ নভেম্বর অবরোধ কর্মসূচিতে কেউ যেন রাজনৈতিক কর্মসূচির নামে গণধ্বংসাত্মক কার্যক্রম না করে।

অতিরিক্ত কমিশনার বলেন, নাশকতায় জড়িত গ্রেফতার ১২ জনই অবরোধ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট। এমনও দেখা গেছে, একজন আরেকজনকে নিয়োগ করেছে। আবার আরেকজন অন্যজনকে নিয়োগ করেছে। অবরোধ কর্মসূচিতে মানুষ যেন ভয়ে রাস্তায় না নামতে পারে, সেই লক্ষ্যে অবরোধের আগের দিন ও অবরোধের দিন তারা নানাভাবে নাশকতা করেছে। নাশকতার জন্য টাকা লেনদেনের দু-একটি তথ্য আমরা পেয়েছি। প্রতিদিন যে কয়েকটি ঘটনা ঘটছে, আমাদের মনে রাখতে হবে তার চেয়ে অনেক গুণ ঘটনার পরিকল্পনা প্রতিহত করা হয়েছে। না হলে নাশকতার সংখ্যা আরও বেশি হতো।

তিনি বলেন, নাশকতায় যাদের নামানো হয়েছে তাদের অনেক ক্ষেত্রে প্রলোভন দেওয়া হয়েছে- তোমার জায়গা যদি সুদৃঢ় রাখতে চাও, তাহলে এ কাজটি করে দাও। এ ধরনের অনেক তথ্য আছে। যারা অবরোধের ডাক দিয়েছেন তারা এসব পার্টির বিভিন্ন পর্যায়ের লোক। তাদের চিহ্নিত করতে এবং নাশকতাকারীদের পেছনে কারা সেটি নিয়ে আমরা কাজ করছি।

তিনি বলেন, জনগণ এখন সচেতন। তারাও নাশকতা ঠেকাতে সোচ্চার। ইতোমধ্যে নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য একজনকে পুরস্কৃত করা হয়েছে। বাকি আরও কয়েকজন আছে। তাদের বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে।

ডিএমপি সূত্র জানায়, গ্রেফতারদের মধ্যে কেউ যাত্রীবেশে গাড়িতে উঠে বা বাইরে থেকে অগ্নিসংযোগ করেছে। তাদের কাছ থেকে পেট্রোল, গান পাউডার, দিয়াশলাই, তুলা, পুরোনো কাপড় ইত্যাদি জব্দ করা হয়েছে। আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুরে একজন দুষ্কৃতকারী মারা গেছে।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১৮ ঘন্টা ২৭ মিনিট আগে