সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলার থেকে ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে

ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষায় চলা অভিযানে পটুয়াখালীর রাঙ্গাবালীর আগুনমুখা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলার থেকে ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে। ১১ নভেম্বর শনিবার সকালে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব জাটকা উদ্ধার করা হয়।


কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, জাটকা রক্ষায় চলা অভিযানের অংশ হিসেবে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট সংলগ্ন আগুনমুখা নদীতে অভিযান চালানো হয়।


এ সময় মৌডুবির নিজকাটা থেকে চালিতাবুনিয়া হয়ে গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী একতলা লঞ্চ ও একটি ট্রলারে তল্লাশি চালিয়ে জাটকাগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থিতিতে এতিমখানার প্রতিনিধি ও দুস্থ-অসহায় লোকজনের মাঝে বিতরণ করা হয়।


ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময় জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা নিষিদ্ধ।



আরও খবর