রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

নাগেশ্বরীর রায়গঞ্জে মুদি ব্যবসায়ীকে হত্যার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নাগেশ্বরীর উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মুদি ব্যবসায়ী আব্দুল কুদ্দুসকে ফুড পয়জনিং করে হত্যা ও তার কাছ থেকে ২৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে স্থানীয় মজিবর রহমান ও আজিজার রহমানের ফাঁসি ও টাকা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১টায় কুড়িগ্রাম-ভ‚রুঙ্গামারী সড়কের রায়গঞ্জ উচ্চ বিদ্যালয় গেটের সামনে এ মানববন্ধন করেন তারা। এতে শহ¯্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন হত্যাকান্ডের শিকার আব্দুল কুদ্দুছের ছেলে হাফিজুর রহমান হাবু, হামিদুল ইসলাম, স্থানীয় আবুল কাশেম মাস্টারসহ অনেকে। পরে একটি বিক্ষোভ মিছিল রায়গঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা অভিযোগ করে বলেন, পশ্চিম রায়গঞ্জের রায়চান্দারপাড় এলাকার আব্দুল কুদ্দুসের নিকট বিভিন্ন সময় জমি বন্ধক বাবদ ২৮ লাখ ৫০ হাজার টাকা নিয়ে তা আত্মসাৎ করেন অভিযুক্ত মজিবর রহমান ও আজিজার রহমান। এই টাকা ফেরত চাইলে চলতি বছরের ২৭ জুলাই আব্দুল কুদ্দুসের চায়ের সাথে কীটনাশক মিশিয়ে খাইয়ে তাকে হত্যা করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কুড়িগ্রাম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। 

আব্দুল কুদ্দুসের বড় ছেলে হাফিজুর রহমান হাবু বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ। তারা দুই ভাই প্রায় ১৩ বছর যাবত ভারতের দিল্লিতে ভাঙ্গারীর ব্যবসা করতো। এ সময় দুই ভাই মিলে বিভিন্ন সময় তার বাবার কাছে টাকা পাঠালে বিভিন্ন সময় সন্তোষপুর এলাকার মৃত শুকুর আলীর ছেলে মজিবর রহমান ও আজিজার রহমানের নিকট ২৮ লাখ ৫০ হাজার টাকা দিয়ে প্রায় ৫ একর জমি বন্ধক নেন। পরে এই টাকা ফেরত চাইলে তারা ষড়যন্ত্রমূলকভাবে আমার বাবাকে মেরে ফেলেছে। বিষয়টি তদন্ত করে খুনীদের গ্রেপ্তার ও তাদের ফাঁসি চাই এবং আমাদের টাকা ফেরত চাই।

Tag
আরও খবর