তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

পীরগাছায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৫তম সাধারণ সভা

পীরগাছায় ক্রেডিট ইউনিয়নের ১৫তম সাধারণ সভায় বক্তব্য রাখছেন চেয়ারম্যান

রংপুরের পীরগাছায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে ও ডিরেক্টর আবুল কালাম আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাল্ব এর রংপুর ও গাইবান্ধা জেলা ব্যবস্থাপক উজ্জ্বল কুমার মিত্র, উপজেলা ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান এসএম আনিছুর রহমান, সেক্রেটারী আব্দুর রশিদ সরকার, ট্রেজারার আব্দুল ওহাব ও ডিরেক্টর খন্দকার শামসুল হক।

দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কাল্ব) এর সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন উপজেলা অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সভাপতি মাসুদুল হক, সদস্য আব্দুল মোত্তালেব ভূঁইয়া ও মিজানুর রহমান, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মাহমুদুল হাসান, পীরগাছা ক্লাস্টার কমিটির চেয়ারম্যান কাঞ্চন মানিক কাজল, নতুন ঠিকানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান শুকলা রাণী গুহ, চৌধুরাণী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান হাবিবুর রহমান রানু, পীরগঞ্জ উপজেলা ব্যবস্থাপক রাজু আকতার, পীরগাছা উপজেলা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন এবং উপজেলা প্রোগ্রাম অফিসার সুশীল চন্দ্র রায় সহ উপজেলার ক্রেডিট ইউনিয়নের বিভিন্ন সদস্য।

এসময় শিক্ষক শামছুল হকের মৃত্যুজনিত কারণে তার স্ত্রীর হাতে দুই লক্ষ টাকার একটি চেক তুলে দেন ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান জিল্লুর রহমান।  

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা ক্রেডিট ইউনিয়নের সদস্যরা। পরে সর্বোচ্চ শেয়ার পুরস্কার, সর্বোচ্চ সঞ্চয় পুরস্কার, সর্বোচ্চ আমানতদারদের পুরস্কার প্রদান করা হয়। 


আরও খবর