রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

চান্দিনায় অবরোধের বিরুদ্ধে অনড় অবস্থানে উপজেলা আওয়ামী লীগ

সারাদেশে বিএনপি’র ডাকা অবরোধের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা অংশে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে মহাসড়কে উপজেলার কাঠেরপুল এলাকায় অবস্থান নেয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সমর্থিত আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা দফায় দফায় অবরোধ বিরোধী মিছিল করে। দুপুরে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে মিছিল শেষে কাঠেরপুল এলাকায় শান্তি সমাবেশ এর মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন- ‘অবরোধের নামে বিশৃঙ্খলা করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এসময় বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মুন্সী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, মোখলেছুর রহমান দুলু মাস্টার, মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. অহিদ উল্লাহ্, শুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সরকার, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম ভূইয়া।

সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক হেদায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ ভূইয়া, শ্রম বিষয়ক সম্পাদক পৌর কাউন্সিলর মো. আবদুর রব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ.বি সিদ্দীক, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বশির আহম্মেদ সরকার, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মো. আবদুস ছালাম, মো. মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, পৌর কাউন্সিলর মো. নজরুল ইসলাম, কাজী তোফায়েল আহমেদ জনি, কাউন্সিলর নাজমুল হাসান রোমেল, পৌর যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি প্রমুখ।

আরও খবর