সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ঘূর্ণিঝর মিধিলির প্রভাবে গলাচিপা উপজেলায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝর মিধিলির প্রভাবে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এক তৃতীয়াংশ পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। পাশাপাশি অতি বৃষ্টিতে ধান ক্ষেতে পানি জমে গেছে। এতে কৃষকের মারাত্মক ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে ঝড়ো হাওয়ায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গলাচিপা-চরকাজল সড়কে গাছ উপড়ে সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। একই গ্রামে মানিকচাঁদ এলাকায় পলাশ সিকদারের ঘরের ওপর গাছ উপড়ে পড়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গলাচিপায় ঘরের ওপর গাছ উপড়ে পড়ে।



ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় উপজেলার ১০৫টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি শুকনা খাবারসহ অন্যান্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার বলেন, ‘দুই তিন দিন ধরে এ ঝড়টি চলবে। তাই ঝড় না থামা পর্যন্ত আসলে ক্ষয়-ক্ষতির সঠিক কোনো তথ্য পাওয়া যাবে না।

তবে আমরা আপাতত ক্ষেতের পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি।’ 

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘আমরা সর্ব্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। ক্ষয়-ক্ষতির খবর নেওয়া হচ্ছে। আপাতত জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারব।

আরও খবর