দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

মিধিলির আঘাতে তালতলীতে নির্মাণাধীন স্কুলসহ ১৩টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত

 বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় মিধিলি'র আঘাতে ১৩টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধস্ত ও আংশিক বিধস্ত হয়েছে ৫৭টি ঘরবাড়ি। একটি নির্মাণাধীন স্কুল ভবনের তিন পাশের দেয়াল সম্পূর্ণ ভেঙে পড়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। বিনষ্ট হয়েছে খেতের আমন ফসল ও শাকসবজি। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে পড়ার কারণে পুরো উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন উপজেলাবাসী।

ইউএনও অফিস সূত্রে প্রথামিক ভাবে জানা যায়,এ উপজেলায় ১৩টি ঘর পুরোপুরি ও ৫৭টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। কচুপাত্রা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে নির্মাণাধীন স্কুল ভবনের দেয়ালের তিন পাশের দেয়াল ভেঙে পড়ে যায়। শুঁটকি পল্লীতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মালিপাড়া এলাকার আনোয়ার হোসেন ও হানিফ ফকির বলেন, বড় একটি চাম্বল গাছ পড়ে আমাদের দুইটি ঘর পুরোপুরি ভেঙে গেছে। একই সাথে এতে রান্নাঘর,গরুর ঘরও বিধ্বস্ত হয়ে গেছে। আমরা রাতে বাহিরে ছিলাম। প্রশাসন থেকে যে সহযোগিতা করেছে তাই দিয়ে রান্না করে কোনো মতে খেয়েছি।

সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ফরাজী ইউনুচ বলেন, শুক্রবার সকাল থেকেই ঘূর্ণিঝড় মিধিলির দমকা হাওয়াসহ আঘাত হানে তার ইউনিয়নে। এটা অনেকটা টর্নেডোর মতো ছিল। টিনের ঘরের চাল উড়িয়ে নিয়ে গাছের ওপর ফেলেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয় ও গাছপালা উপড়ে যায়। 

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুপমা বলেন, আমরা মাঠ পর্যায়ে গিয়ে ঝড়ের ক্ষয়ক্ষতি প্রাথমিক ভাবে নির্ধারণ করা হয়েছে। তালিকা তৈরী করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা করা হবে। তবে পুরোপুরি তথ্য এখনো হাতে আসেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে। তিনি আরও বলেন, বিদ্যুতের বিষয়ে সংশিষ্টদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪১ মিনিট আগে