লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

বিসকা রেলস্টেশন ১৫ বছর যাবৎ বন্ধ

ময়মনসিংহ-গৌরীপুর রেলপথের বিসকা রেলস্টেশন এর কার্যক্রম সম্পুর্ণ বন্ধ। দীর্ঘ দিন ধরে স্টেশন বন্ধ থাকায় প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে রেলওয়ের মূল্যবান সব সম্পদ। নষ্ট হচ্ছে কোটি টাকার সরঞ্জাম। স্থানীয় প্রভাবশালীরা যেনো রেলওয়ের জমি দখলের প্রতিযোগিতায় নেমেছেন। গৌরীপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, গৌরীপুর ও শম্ভুগঞ্জ রেলস্টেশনের মাঝামাঝি স্টেশনটির নাম বিসকা। দিনে ঢাকা ও চট্রগ্রামগামী আন্তঃনগর সহ ২৮টি ট্রেন চলাচল করে এই স্টেশন হয়ে। তবে শুধুমাত্র লোকাল ট্রেনগুলো স্টেশনে যাত্রাবিরতি দেয়। ওড়ে না লাল-সবুজের পতাকা। বিক্রি হয় না কোন টিকিট। যাত্রীরা টিকিট ছাড়া উঠতে বাধ্য হচ্ছেন। আবার ট্রেনে উঠে ভ্রাম্যমাণ আদালত বা টিকিট চেকারদের দিতে হচ্ছে দ্বিগুণ থেকে ১০ গুণ ভাড়া। সরেজমিন খোঁজ নিয়ে দেখা গেছে, স্টেশনের বুকিং অফিস, স্টেশন মাস্টার অফিস, রিলে রুম, ব্যাটারী রুম, টিকিট কাউন্টার তালাবদ্ধ। যত্রতত্র মলত্যাগ করায় মহিলা বিশ্রামাগারটি গনশৌচাগারে পরিণত হয়েছে। তারাকান্দা উপজেলার বিসকা রেলওয়ে স্টেশনের দাপ্তরিক কার্যক্রম ১৫ বছর ধরে বন্ধ রয়েছে। স্টেশন চালু করার জন্য এলাকাবাসী মানববন্ধন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে। কিন্তু স্টেশন চালুর বিষয়ে এখনো সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট  বলেন, ‘লোকবল সংকটের কারণে বিসকা স্টেশনের কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি লোকবল নিয়োগ করে তাহলে এই স্টেশন পুনরায় চালু করা হবে।

Tag
আরও খবর




deshchitro-6addf50aebe94-251026062442.webp
সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন

১৩ ঘন্টা ১০ মিনিট আগে