রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

এমপি প্রার্থী হতে দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ

দেবিদ্বার উপজেলা পরিষদ  চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ । সোমবার  বিকালে তিনি কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি এ পদত্যাগপত্র জমা দেন। সোমবার বিকালে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


পদত্যাগ করার কারণ জানতে চাইলে মো. আবুল কালাম আজাদ বলেন, উপজেলা পরিষদের মোট বাজেট আর এমপিদের বার্ষিক টিআর- কাবিখার বাজেট প্রায় সমান। এই স্বল্প বাজেটে সততার সাথে দায়িত্ব পালন করেছি। দক্ষ নেতৃত্বের অভাবে বিগত ১০ বছরে দেবিদ্বারবাসী তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। বেশিরভাগ রাস্তাঘাট নিয়ে জনগন অসন্তুষ্ট। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগনের চাপে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পদত্যাগ করেছি। আশাকরি দল মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হয়ে দেবিদ্বারের কাঙ্খিত উন্নয়ন করতে পারব।


জানা গেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ গত প্রায় তিন বছর দায়িত্ব পালনকালে দেবিদ্বার উপজেলায় সিএনজি স্টেশনসমূহ (পৌরসভা ব্যতীত) ইজারামুক্ত করায় জিবি নামক চাঁদাবাজি বন্ধ করেন ও সকল অন্যায় অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে সোচ্চার থাকায় জনমনে প্রশংসিত হয়েছেন, এছাড়াও উন্নয়ন বরাদ্দে কোনো ধরনের অনিয়ম না করায় তিনি ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন।


২০২১ সালে ২৮ ফেব্রুয়ারি দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিএনপি'র প্রার্থী এএফএম তারেক মুন্সির ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে ৯৫ হাজার ৫৬৪ ভোট  পেয়ে আবুল কালাম আজাদ চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২৩ মার্চ শপথ গ্রহনের মাধ্যমে তিনি চেয়ারম্যান দায়িত্ব গ্রহন করেন।

আরও খবর