ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত বেশ কয়েকজন শেরপুরের ঝিনাইগাতী বাজারে ভেজাল বীজ ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা বগুড়ায় তিন মাদক কারবারির জেল-জরিমানা রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে ‌স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গোপালপুরের দুজন নিহত ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঘাটাইলে পুলিশ হেফাজতে এক ট্রাকচালকের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে এক ট্রাকচালকের পু‌লিশ হেফাজ‌তে মৃত্যু খবর পাওয়া গেছে । সরকার নি‌ষিদ্ধ ড্রামট্রাক চালানোর দায়ে তাকে আটক  করে থানায় নিয়ে আসে ঘাটাইল থানা পুলিশ।  তাকে নিয়ে  আসার পর থানাহাজতে অসুস্থ হয়ে পরলে পুলিশ হেফাজতেই তার মৃত্যু হয়।

বুধবার (২২ ন‌ভেম্বর) সন্ধ্যা ৭টার দি‌কে তা‌কে বালুবাহী ট্রাকসহ আটক ক‌রে থানায় নি‌য়ে আসে ঘাটাইল থানা পুলিশ। এরপর রাত ১০টার দিকে থানা হেফাজ‌তে তাঁর মৃত‌্যু হয়। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবা‌সিক মেডিকেল অফিসার ডা. শ‌হিদুল ইসলাম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই চালক‌কে হাসপাতা‌লে আনার আগেই তাঁর মৃত‌্যু হ‌য়ে‌ছে। ঘাটাইল উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইর‌তিজা হাসান জানান, নিহত ট্রাকচালকের নাম সুমন মিয়া (২৭)। সে উপ‌জেলার জামু‌রিয়া এলাকার গোলাম মোস্তফার ছে‌লে। ড্রামট্রাক চলাচল নি‌ষিদ্ধ থাকায় পু‌লিশ দুটি ট্রাক আটক ক‌রে থানায় নি‌য়ে আসলে এরপর সেখা‌নে একজন অসুস্থ‌ হ‌য়ে প‌ড়লে পু‌লিশ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গেলে চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। ইউএনও জানান, নিহত সুমন আগে থে‌কে অসুস্থ‌ ছি‌ল। জামু‌রিয়া ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম‌্যান শ‌হিদুল ইসলাম খান হে‌স্টিংস জানান, খবর পে‌য়ে হাসপাতা‌লে গি‌য়ে সুমনের মর‌দেহ দেখ‌তে পান তিনি। তবে কি কার‌ণে তাঁর মৃত‌্যু হ‌য়ে‌ছে সেটা তদন্ত কর‌লে জানা যা‌বে। এর আগে, গতকাল বুধবার উপ‌জেলার সাগরদী‌ঘি থে‌কে দুটি বালুবাহী ট্রাক ঘাটাইল ক‌লেজ‌মোড় এলাকায় আসার পর আটক ক‌রে পু‌লিশ। প‌রে চা‌লকসহ দুটি ট্রাক থানায় নেওয়া হয়। এরপর ট্রা‌কের কাগজপত্র দেখার সময় ট্রা‌কচা‌লক সুমন হঠাৎ অসুস্থ‌ হ‌য়ে প‌ড়ে। অপর ট্রা‌কচা‌লক এবং নিহত সুম‌নের চাচা‌তো ভাই সুজন জানান, তারা ট্রাক নি‌য়ে ক‌লেজ‌মোড় আসার পরই পু‌লিশ আটক ক‌রে থানায় নি‌য়ে যায়। এরপর পুলিশ কাগজপত্র দেখে। এসময় এক‌টি গা‌ড়ির কাগজপত্র না থাকায় বা‌ড়ি‌তে লোক পাঠা‌নো হয়। তখন ভ‌য়ে সুমন অসুস্থ‌ হ‌য়ে প‌রে। এই বিষ‌য়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসাইনের সঙ্গে মোবাইলফোনে যোগা‌যোগ করা হ‌লেও তি‌নি কল রি‌সিভ ক‌রেন‌নি।

আরও খবর