দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান পুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক যশোরে ঋণের দায়ে প্রাণ গেল সুমনার, স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যা মামলা ফের আমরণ অনশনে ববি শিক্ষার্থী, ৫ বিষয়ে ফেল পুনর্মূল্যায়নের দাবি নাগেশ্বরীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন লাখাইয়ের বুল্লা বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,৩প্রতিষ্ঠান জরিমানা। জয়পুরহাটে ৪ বছর ধরে আইনী লড়াই করে বম্বু ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আতাউর রহমান নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ লাখাইয়ে নতুন পানিতে তলিয়ে যাওয়া ধান ক্ষেতে জোক,আতঙ্কে কৃষকেরা। নেশাগ্রস্ত অবস্থায় অটোচালক রাজিবকে হত্যা, গ্রেপ্তার গেসু চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া বাঘায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দীন এর দাফন সম্পন্ন সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ নোয়াখালীতে পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা পদত্যাগ না করার ঘোষণা মমতার শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন মে নবেসুমি শহীদ সাগর গণহত্যা দিবসলালপুরে শহীদদের স্মরণে শ্রদ্ধা, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি পুনর্ব্যক্ত বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬

গাজীপুরে গাড়ী পোড়ানোর অভিযোগে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গ্রেফতার।

গাজীপুরের শ্রীপুরে অগ্নি সংযোগ করে গাড়ী পোড়ানোর অভিযোগে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু (৫৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-১। শুক্রবার বেলা ২টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানী কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন।

তিনি আরো জানান, গ্রেফতার ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় গাড়ীতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার প্রধান আসামী। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপির এ কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরো জানান,তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানায়,বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ শ্রীপুর সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন। নির্বাচনে বিএনপি অংশ নিলে বিএনপি থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশী ছিল।
আরও খবর






69f9e58dcdd79-050526064149.webp
আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

৭ ঘন্টা ১১ মিনিট আগে