সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

সোমভাগ ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর ফাইনাল খেলার শুভ উদ্বোধন

ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর ফাইনাল খেলার শুভ উদ্বোধন করা হয়।

২৪শে নভেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় দেপাশাই নয়াপাড়া নতুন মাঠে উক্ত খেলার আয়োজন করা হয়। সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহাম্মদ এমপি এবং উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস-চেয়ারম্যান এড.সোহানা জেসমিন মুক্তা,বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান প্রফেসর মিজানুর রহমান মিজান, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ এম.এ জলিল,সোমভাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আজাহার আলী,সোমভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মোত্তালিব,সাধারণ সম্পাদক হাজ্বী আব্দুর রফিক,সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বিএসসি, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন,৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল্লাহ,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহমান, ছাত্রলীগনেতা মোঃ শামীম হোসেন, সোমভাগ ইউনিয়ন ছাত্রলীগনেতা মোঃ হাবিবুর রহমান আল-আমিন সহ আরো অনেকে।

উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সোমভাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাপিল গ্রাম ও ৪নং ওয়ার্ডের দেপাশাই গ্রাম। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে উভয় দল ড্র করে। পরবর্তীতে ৪নং ওয়ার্ড দেপাশাইকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২নং ওয়ার্ড চাপিল গ্রাম। চ্যাম্পিয়ন দলকে একটি বড় ষাঁড় গরু এবং রানার্স আপ দলকে একটি মাঝারি ষাঁড় গরু প্রদান করা হয়।

Tag
আরও খবর