সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

ইসলামপুরে অবরোধ সমর্থনে বিএনপির মিছিল


আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের একদফা দাবিতে সপ্তম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টাব্যাপী অবরোধের দ্বিতীয় দিন জামালপুরের ইসলামপুর উপজেলায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা মিছিল করেছেন।

বোববার (২৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলা জাতীয়বাদী যুবদলের ব্যানারে পৌর শহরের বঙ্গবন্ধু মোড় এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী অবরোধ সমর্থনে মিছিল করে নেতা-কর্মীরা।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর দিকনির্দেশনায় অবরোধ সফল করতে মিছিল করা হয়েছে। যুবনেতা ছামিউল হক লাভলু এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম বিপুলের যৌথ নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিএনপিসহ সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। এসময় সরকারবিরোধী নানাবিধ স্লোগান দেন মিছিলকারীরা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, 'উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর দিকনির্দেশনায় অবরোধ সফল করতে নেতা-কর্মীরা মিছিলে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেছেন।

অবরোধের বড় ধরনের প্রভাব না পড়লেও এদিন এ উপজেলায় দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি।

আরও খবর