দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ইসলামপুর আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদের মনোনয়নপত্র দাখিল



জামালপুর-২ ইসলামপুর আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ মনোনয়নপত্র দাখিল করেছেন।


বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন মোস্তফা আল মাহমুদ।


এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন সড়কস্থ উপজেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে কয়েক শত নেতা-কর্মী ও সমর্থকসহ একটি মিছিল সহকারে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের দিকে রওনা দেন উপজেলা ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ। সাব রেজিস্ট্রার কার্যালয় সড়ক, অডিটোরিয়াম, দরিয়াবাদ হয়ে উপজেলা পরিষদ কম্পাউন্ডার গেট সংলগ্ন সড়কে মিছিলটি শেষ হয়। 

এসময় লাঙ্গল প্রতীকের স্লোগান দেয় নেতা-কর্মী ও সমর্থকরা। পরে সেখান থেকে নেতা-কর্মীদের সঙ্গে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন মোস্তফা আল মাহমুদ।



মোস্তফা আল মাহমুদ বলেন, 'এলাকাবাসী আমাকে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমি বিপুল ভোটে বিজয় হবো।'


আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৪৭ মিনিট আগে