গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল

লক্ষ্মীপুরের ৪ টি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৯ জন। এর মধ্যে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার(৩০/১১/২৩ইং) বিকেল পর্যন্ত জেলার  ৪টি আসনে মোট ৪৩ জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

প্রতিটি আসনে আওয়ামীলীগের (নৌকার) বিপক্ষে স্বতন্ত্র  প্রার্থী ছাড়াও জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ অন্যান্য দলের একাধিক প্রার্থীও মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন  অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,
লক্ষ্মীপুর-১ আসনে মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ড. আনোয়ার হোসেন খান,জাতীয় পার্টির মাহামুদুর রহমান,তৃনমূল বিএনপি থেকে এম এ আউয়াল,তরিকত ফেডারেশন থেকে মো. শাহজালাল,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে নিয়াজ মাখলুম ফারুকী,ন্যাশনাল পিপলস পার্টি থেকে মোশাররফ হোসেন সহ আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মো.ফারুক হোসেন,মো. হাবিবুর রহমান পবন,এম এ গোফরান,মো.শাহাবুদ্দিন মনোনয়নপত্র জমা দেন।

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে ১৩ জন জমা দিয়েছেন। এখানে আওয়ামীলীগের মনোনীত অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন,স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, সাবেক ছাত্রনেতা এএফ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা,এ এফ জসীম উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মো. শরীফুল ইসলাম,ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মো. মোরশেদ আলম,জাতীয় পার্টি থেকে মো. বোরহান উদ্দিন,জাসদ থেকে মো. আমির হোসেন প্রতিদ্বন্দ্বীতা করবেন।
এই আসনে নারী-পুরুষ সহ মোট ভোটার ৪ লাখ ৬৫ হাজার।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন। তাদের মধ্যে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, জাকের পার্টি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির প্রার্থী রয়েছে। এছাড়া স্বতন্ত্র পার্থীর তালিকায় রয়েছেন ৫ জন।

এখানে আওয়ামীলীগ মনোনীত গোলাম ফারুক পিঙ্কু এমপি, জাতীয় পার্টির মুহাম্মদ রাকিব হোসেন, আব্দুর রহিম, তৃণমূল বিএনপি’র মো. নাঈম হাসান, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি মো. মাহাবুবুল করিম টিপু, জাকের পার্টির শামছুল করিম,
স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা এম এ সাত্তার, আবুল হাশেম,মনীন্দ্র কুমার নাথ, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, আওয়ামীলীগ নেতা মুহাম্মদ মনিরুজ্জামান, দেলোয়ার হোসেন, খোকন চন্দ্র পাল মনোনয়নপত্র জমা দেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীপুর-৪ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। এখানে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এছাড়া বাংলাদেশ সুপ্রীম পার্টির মোহাম্মদ সোলায়মান,বিকল্পধারা বাংলাদেশ এর আবদুল মান্নান সহ আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মাহামুদা বেগম,মো. মাহাবুবুর রহমান,মো. আবদুল্যা ও ইস্কান্দার মির্জা শামীম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও খবর