ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

ইশকুলে গেল পেট মোটা ব্যাগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2022 11:46:46 pm

সংগৃহীত ছবি

 

শাকিব হুসাইন: 


আজ আমি অনেক খুশি। কারণটা কী তোমরা জানো? জানবেই বা কেমন করে? আমি তো তোমাদের বলিইনি। হি হি হি হি! আজকে আমি তুবার সঙ্গে পেট মোটা করে ইশকুলে যাব। ইয়ে! কী মজা! কী মজা! ও হ্যাঁ, আমার পরিচয়টা তো তোমাদের দেওয়াই হলো না।

আমি হলাম ব্যাগ। মার্কেটে সবাই আমাকে ছোট্ট ব্যাগ বলেই ডাকত। আমি নাকি মার্কেটের অন্য ব্যাগগুলোর চেয়ে বেশিই সুন্দর। এতে আমার খুব অহংকার হয়। কিন্তু আমি তা করি না। জানো, আমি না অনেক দিন ধরে মার্কেটের দেয়ালে ঝুলে ছিলাম। আমি যখন দেয়ালে ঝুলে থাকতাম, তখন বাইরের ব্যাগগুলোর দিকে তাকাতাম। ইশ্‌! ওরা প্রতিদিন ইশকুলে যায়। ছোট ছোট বাচ্চার পিঠে চড়ে। পেট মোটা করে। আমারও পিঠে চড়তে ইচ্ছে করে। পেট মোটা করে থাকতে ইচ্ছে করে। কিন্তু আমার ভাগ্যে তা জোটে না। কেউ আমাকে পিঠে নেয় না। আর আমার পেটও মোটা হয় না।


আমি না দেয়ালে থেকে থেকে চুপসে গেছি। মোটাও হতে পারছি না। কেমন করেই বা হব? কেউ তো আমাকে পেট মোটা করে রাখে না। সবাই দেখে আর দাম শুনেই চলে যায়। আমার দাম কী এতই বেশি? মালিককে কত বলি, দামটা একটু কমাতে। কে শোনে কার কথা? আমার কথা তো তার কান অবধি পৌঁছায় না।


গতকাল তুবা ওর বাবার সঙ্গে এল। আমাকে দেখামাত্রই কেনার জন্য পাগল হয়ে উঠল। তুবার কাণ্ড দেখে আমার হাসিও পেল। কিন্তু আমি হাসি চেপে রইলাম। তুবা আমাকে কিনে নিল। দেয়াল থেকে নামার পরেই আমার সে কী আনন্দ! আজ কত দিন পর আমার ইচ্ছা পূরণ হলো। আহা! কী আনন্দ আকাশে-বাতাসে! আমি তুবার সঙ্গে ওর বাসায় গেলাম।


আর আজই তুবার প্রথম ইশকুল। তুবাও যেমন খুশি। ওর থেকে আমিই বেশি খুশি হয়েছি। হি হি হি হি! তুবা ঘরে এসেই বইখাতা এক এক করে আমার ভেতরে ঢোকাতে শুরু করল। আমিও ইচ্ছেমতো গিলতে শুরু করলাম। এ বাবা! আমার পেট তো ফুলছে! আমি পেট মোটা হচ্ছি। ইয়ে! আমি পেট মোটা হচ্ছি! এ বাবা! একটু বেশি খেয়ে ফেলেছি। হে! হে! আমি এখন পেট মোটা।


তুবা আমাকে ওর পিঠে নিল। আমাকে নিয়ে একপা দুপা করে হাঁটতে লাগল। এ বাবা! তুবার কী ভারী লাগছে না। তুবা তো ভীষণ স্ট্রং। তুবা হাঁটছে আর আমি ওর পিঠে চড়ে মজা করছি। বন্ধুরা, আমি কিন্তু ইশকুলে যাচ্ছি। তুবার ইশকুলে...

আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২৪ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২৮ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে




deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৬৫ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে