ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

প্রফেসর নাছিমউদ্দিন মালিথা একজন সংস্কৃতিমান ব্যক্তি হিসেবে তিনি তাঁর কর্তব্যে অবিচল নিষ্ঠার পরিচয় দিয়ে গেছেন




নানান আয়োজনের মধ্য দিয়ে  বাঙালি মণীষার অন্যতম প্রতিনিধি প্রফেসর নাসিম উদ্দিন মালিথার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।


সোমবার সকাল ১০টায় সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ির মিলনায়তনে বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রফেসর নাছিমউদ্দিন মালিথা পরিষদের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-০৬ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো: আরিফুর রহমান মণ্ডল। 


স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ নূর আলম, শাহজাদপুর পৌরসভার মেয়র জনাব মনির আক্তার খান তরু লোদী। অনুষ্ঠান  সঞ্চালনা করেন প্রফেসর নাছিমউদ্দিন মালিথা পরিষদের আহ্বায়ক উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রফিক ও কাজী ওবায়দুল হক শওকত। 


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি বলেন, প্রফেসর নাছিমউদ্দিন মালিথা ছিলেন শাহজাদপুরের অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল বাতিঘর। শিল্প,সাহিত্য, সংস্কৃতি অঙ্গনে রবীন্দ্র অনুরাগীজন হিসেবে তিনি সমাদৃত ছিলেন। 


সভাপতির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, প্রফেসর নাছিমউদ্দিন মালিথা ছিলেন মহান শিক্ষক, যিনি মহৎ আদর্শে অনুপ্রাণিত করেছেন পরবর্তী প্রজন্মকে। শিক্ষক হিসেবে, একজন সংস্কৃতিমান ব্যক্তি হিসেবে তিনি তাঁর কর্তব্যে অবিচল নিষ্ঠার পরিচয় দিয়ে গেছেন। তাঁর প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, তা প্রতিপালনের মাধ্যমেই আমরা তাঁকে যথাযথ সম্মান জানাতে পারবো। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর যে অনুরাগ ছিলো, আমরা তা অনুভব করি। বাংলা ভাষা, বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে প্রফেসর মালিথার যে অনুরাগ ও অনুধাবন তা এই প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুসরণীয় বলে রবি উপাচার্য উল্লেখ করেন। 


প্রধান আলোচকের বক্তব্যে ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন বলেন, মহান মানুষকে সম্মান জানানোর মধ্যে একটি শিক্ষা আছে। গুণী মানুষের কদর করলে সমাজে গুণী মানুষের উদ্ভব ঘটে। প্রফেসর নাছিম উদ্দিন মালিথার মতো মানুষদের জন্যই সমাজ তার প্রবহমানতা বজায় রাখতে পেরেছে।


প্রফেসর নাছিমউদ্দিন মালিথা ছিলেন একাধারে শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। স্মরণসভায় বক্তারা প্রফেসর নাছিমউদ্দিন মালিথার জীবন ও কর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং শেষে  তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, বাদ আসর মরহুমের আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে বিসিক বাসস্ট্যান্ডের ওয়ারেছিয়া কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে দোয়ার আয়োজন করা হয়।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২০ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে