লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক শ্রীমঙ্গল সদ্য অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলীর বিদায় সংবর্ধনা ও 'সংবর্ধনাগ্রন্থ'-এর মোড়ক উন্মোচন নিজস্ব প্রতিবেদক নিরাপদ পানির প্রাপ্যতায় শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ আশাশুনির নওয়াপাড়া ও বুধহাটায় ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে এমপি রবিউল বাশার ★ দ্রুতই বাঁধ রক্ষার কাজ হবে-এমপি পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ সোহরাওয়ার্দী কলেজে ডিবেটিং ক্লাবের সভাপতির ওপর ছাত্রদলের মব হামলার অভিযোগ চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে উদ্বেগ, হয়রানির অভিযোগ, দূতাবাসের আরও সক্রিয় ভূমিকা দাবি। নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার গোয়ালন্দে মাছের আড়তে হামলার অভিযোগ, নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুটের দাবি লোহাগাড়া থানার কোয়ার্টারে এসআইয়ের মরদেহ উদ্ধার, থানায় প্রথম জানাজা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১৮৯ বোতল উইনকেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক ও অপরাধের বিরুদ্ধে সেনবাগ পুলিশের অভিযান, আটক ৮ চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত বিপিএ কার্যকরী পরিষদ নির্বাচনে সহ-সভাপতি ডা. মো: সাইফুল ইসলাম শেরপুরের ঝিনাইগাতী বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত তালায় খেশরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষাম নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

আওয়ামী লীগ নেতা বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকবহিষ্কারের প্রতিবাদে আ.লীগ নেতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রফিকুল ইসলাম রফিককে দলীয় পদ থেকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকালে মিছিলটি যমুনা সার কারখানা শহীদ মিনার প্রাঙ্গণ হতে বের হয়ে কারখানার প্রধান গেইট ও কান্দারপাড়া হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে বিজয় ভবনের সামনে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রফিকুল ইসলাম বলেন, আমি শেখ হাসিনার কর্মী। তার নির্দেশের বাইরে কোনো কাজ করি না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী সরিষাবাড়ী তৃণমূল আওয়ামী লীগের পছন্দ না হওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রার্থী পুনঃবিবেচনার দাবি জানায়। সেই মিছিল করার অপরাধে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের নেতারা আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে। আমি জানতে চাই কী অপরাধ। কোন অপশক্তির বলে আমাকে বহিষ্কার করা হবে। আমি তাদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। যদি অবিলম্বে এ আদেশ প্রত্যাহার না করা হয় তাহলে তৃণমূল আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আমি পরবর্তী কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবো।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে নির্বাচনী বর্ধিত সভায় বহিষ্কারের ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগের নেতারা। তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়ে তারাই ভালো জানেন। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।

আরও খবর