জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

বাইডেনের বিরুদ্ধে একজোট হচ্ছেন মার্কিন মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-12-2023 02:44:45 am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে একাট্টা হচ্ছেন দেশটির মুসলিমরা। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের পক্ষ সমর্থনের কারণে মার্কিন মুসলিমরা যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে বাইডেনের বিরুদ্ধে একজোট হওয়ার পথে। খবর আল জাজিরার।


প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফল নির্ধারণী অন্তত ছয় রাজ্যের মুসলিম নেতারা গত শনিবার বাইডেনের বিরুদ্ধে অবস্থান নিতে মুসলিম সম্প্রদায়কে একাট্টা করার অঙ্গীকার করেছেন। তবে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিমরা কাকে সমর্থন দেবেন সেটি এখনও নির্ধারণ করেননি। 


আল জাজিরা বলছে, গত ২০২০ সালের নির্বাচনে বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার পেছনে যেসব রাজ্য ভূমিকা রেখেছে, সেইসবের মধ্যে রয়েছে ওই ছয় রাজ্য। এসব রাজ্যতে ভোটারদের উল্লেখযোগ্য একটি অংশ মুসলিম ও আরব–আমেরিকান। তাই আশঙ্কা করা হচ্ছে, আগামী নির্বাচনে তারা বাইডেনের জয়ে বাধা হয়ে উঠতে পারে। 


এ নিয়ে মিশিগানের ডিয়ারবর্ন শহরে এক সংবাদ সম্মেলনে মিনেসোটার ‘কাউন্সিল অন আমেরিকান–ইসলামিক রিলেশনস’ (সিএআইআর)- এর পরিচালক জায়লানি হুসেইনকে নির্বাচনে বাইডেনের বিকল্প কে হতে পারেন, তা নিয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে তিনি বলেন, আমাদের কাছে দুইজন নয়, অনেক বিকল্প (প্রার্থী) আছে।


তবে তিনি জানান, আমরা ট্রাম্পকেও সমর্থন দিচ্ছি না।


গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রের মিনেসোটার মুসলিমরা গত ৩১ অক্টোবরের মধ্যে যুদ্ধবিরতির জন্য বাইডেনকে আহ্বান জানানোর দাবি তোলার পরই শুরু হয় ‘#অ্যাবানডন বাইডেন’ (বাইডেন পরিহার) শীর্ষক প্রচারাভিযান। 


সেই প্রচারাভিযান ছড়িয়ে পড়ে মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভেইনিয়া এবং ফ্লোরিডায়।

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৯ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে