রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

কুমিল্লা ১১ টি আসনে মনোনয়ন বাতিল হলো ৪৮ জনের

কুমিল্লায় ১১টি আসনে ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষনা করা হয়েছে ৭৩জন প্রার্থীর মনোনয়নপত্র। বাতিলকৃতদের মধ্যে অন্তত এক ডজন আওয়ামীলীগের স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী রয়েছে। গতকাল রবিবার ও আজ সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে ২দিন ব্যাপি জেলার ১১টি আসনের ১২১ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। 

কুমিল্লার ১১টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সর্বশেষ তথ্য সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র নাইম হাসানসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল  করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমদ মেরি সহ ৬ জনের মনোনয়নপত্র  বৈধ করা হয়েছে। 

কুমিল্লা-০২ (মেঘনা-হোমনা) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র আবদুল মজিদ, শাহ আলম খন্দকার ও জাতীয় পার্টির এটিএম মঞ্জুরুল ইসলামসহ ০৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা,  আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরীসহ ০৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার, রফিকুল ইসলাম ও রুহুল আমিন সহ ০৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল। বৈধতা পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন সহ ০৬ জন।

কুমিল্লা- ০৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খন্দকারের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাজি মোহাম্মদ ফখরুলসহ  ১৩ জন বৈধতা পেয়েছেন। 

কুমিল্লা-০৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আওয়ামী লীগের স্বতন্ত্র  প্রার্থী পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবু জাহের, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর খান চৌধুরী সহ  ০৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল।  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাশেমসহ  ০৬  জনের মনোনয়ন বৈধ ঘোষনা।

কুমিল্লা ৬ (সদর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার ও সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানের সীমা  সহ ৫জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছ। বাতিল হয়েছে ১জনের মনোনয়নপত্র। 

কুমিল্লা ৭ (চান্দিনা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্তসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।   আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী  প্রয়াত এমপি আলী আশরাফ ভুঁয়ার ছেলে   মুনতাকিম আশ্রাফ টিটুসহ ৪জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কুমিল্লা ৮ (বরুড়া):  আসনের স্বতন্ত্র প্রার্থী  সংসদ সদস্য নাছিমুল আলম ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন সহ ১১ জন বৈধ ঘোষনা করা হয়, এছাড়া নানা কারনে  ৪ টি মনোনয়ন বাতিল করা হয়।

কুমিল্লা ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও এলজিআরডি মন্ত্রী মো: তাজুল ইসলামসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

কুমিল্লা ১০ ( নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই  ) অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল, জাতীয় পার্টির প্রার্থী জোনাকি হুমায়ুনসহ ৩জনের মনোনয়ন বৈধ ও ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সাবেক রেলপথ মন্ত্রী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  মুজিবুল হক এমপি, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী চৌদ্দগ্রাম উপজেলা সাবেক মেয়র মিজানুর রহমানসহ ৫ জনের মনোনয়ন বৈধ। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী তমিজ উদ্দিন সেলিম সহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল।

আরও খবর