জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

আটোয়ারীতে অফিসার্স ক্লাবের স্মার্ট ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন

পঞ্চগড়ের আটোয়ারীতে লাল সবুজের আদলে নির্মিত স্মার্ট ব্যাডমিন্টন কোর্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর ) রাত ৮টায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে অফিসার্স ক্লাব চত্বরে বেলুন উড়িয়ে স্মার্ট ব্যাডমিন্টন কোর্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মুসফিকুল আলম হালিম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হুমায়ূন কবীর। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ সহ ইউনিয়ন চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

পরে ইউএনও মুসফিকুল আলম হালিম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম এর সাথে ব্যাডমিন্টন খেলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর ও উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল।

Tag