তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

লোহাগাড়ায় মাইনী পত্রিকা ও সাতকানিয়া লোহগাড়া বার্তার যৌথ উদ্দেগ্যে বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্টিত।

মুন্সি শাহাব উদ্দিন, লোহগাড়া ( চট্টগ্রাম)। সাতকানিয়া লোহাগাড়ার জনপ্রিয় সংবাদপত্র সাপ্তাহিক মাইনী পত্রিকা ও সাতকানিয়া লোহাগাড়া বার্তা'র যৌথ উদ্দ্যেগে উপজেলা ও জেলা প্রতিনিধিদের নিয়ে বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক মাইনী পত্রিকার সহ-সম্পাদক ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ আব্বাস উদ্দিন ও সহকারী সম্পাদক বাবু শংকর কান্তি দাশের যৌথ সঞ্চলনায় ৯ডিসেম্বর, শনিবার সকাল ১০টায় লোহাগাড়া বটতলী হালাল ডাইন রেষ্টুরেন্টে ভিআইপি হলে "সাধারণ সভা" শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহগাড়ার মাটি ও মানুষের নেতা ,লোহাগাড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম। উদ্বোধক ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ মিয়া ফারুক, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বার আউলিয়া ডিগ্রি কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. রেজাউল কবির।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বার আউলিয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য জনাব মোজাহিদ বিন কাইসার, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এইচ এম গণি সম্রাট, দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, সাতকানিয়া লোহাগাড়া বার্তা পত্রিকার সহ সম্পাদক মাস্টার মোহাম্মদ হোসেন, সৌদি প্রবাসী ব্যবসায়ী ও হাসেম টাওয়ারের সত্ত্বাধিকারী আলহাজ্ব আবুল হাসেম, সামরাজ ট্রাভেলস ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক ও হালাল ডাইনের ডাইরেক্টর মোহাম্মদ আবু ছিদ্দিক, সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর লোহাগাড়া শাখার ইউনিট ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদ হোসেন, দর্পন বাংলা টোয়েন্টিফোর ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক আলমগির হোসেন রানা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লোহগাড়া উপজেলা কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক মাহমুদুল হক চৌধূরী, সাংধারণ সম্পাদ মুন্সি শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হেলাল চৌধূরী, হাজী সেলিম,সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদী ও সাংবাদিক রায়হান সিকদার প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথি জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন- সাংবাদিকরা জাতির বিবেক। তাছাড়া সাংবাদিকদের "জাতির আয়না" হিসেবে অভিহিত করা হয়। সুতরাং দেশ ও জাতির কল্যাণের স্বার্থে বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান। সত্য ও ন্যায়ের পক্ষে থাকবেন। সাদাকে সাদা, কালো কে কালো বলবেন। দেশ এগিয়ে যাচ্ছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে জাতীয় নিবার্চন, তাই মিথ্যা, গুজব ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির ক্ষতি যাতে কেউ করতে না পারে আপনারা সেদিকে সজাগ থাকবেন। আমি আপনাদের পাশে আছি, থাকব। যে কোন সহযোগিতায় আমাকে পাবেন বলে আশস্থ করেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।


অনুষ্ঠানের সভাপতি সাপ্তাহিক মাইনী পত্রিকা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সবুজ বলেন- জাতীয় ও স্থানীয় গুরুত্বপূর্ণ নিউজ যথাযথ ভাবে প্রকাশ করায় সাপ্তাহিক মাইনী পত্রিকা ও সাতকানিয়া লোহাগাড়া বার্তা' মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তাই আগামীতেও আপনারা এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভবনার দিক গুলো তুলে আনবেন। পরিশেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন সম্পাদকসহ পত্রিকার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও খবর