রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন

রাজবাড়ীর গোয়ালন্দে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

রাজবাড়ীর গোয়ালন্দে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।
রাজবাড়ীর গোয়ালন্দে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।


রাজবাড়ীর গোয়ালন্দে ১হাজার পিস ইয়াবাসহ মোঃ কামাল হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া মোড়ল বাড়ী এলাকার মৃত সলেমান মোড়লের ছেলে। বর্তমান সে ঢাকা সাভার উপজেলার তালবাগ এলাকায় বসবাস করে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস। 

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে গোয়ালন্দ ঘাট থানার এসআই মাছরুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার শ্রীদাম দত্তের পাড়া সাকিনস্থ রহমান মন্ডলের চায়ের দোকানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোষ্ট করে ঢাকা থেকে আগত যাত্রীবাহী বাসের যাত্রীবেশী মাদক কারবারি কামালকে ১হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। 

প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস আরও জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আরও ১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ-ব্যপারে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও খবর