দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বড়লেখায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মৌলভীবাজারের বড়লেখায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়েছে। 

১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় বড়লেখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের স্মরণে মোমবাতি হাতে নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট, দূর্বার মুক্ত স্কাউট, নিরাপদ সড়ক চাই (নিসচা), বাংলাদেশ প্রেস ক্লাব, অনলাইন রিপোর্টার্স ক্লাব এবং বীর মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

এসময় বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে বক্তারা বলেন, ১৯৭১ সালের আজকের এ দিনে পাকিস্তানি বাহিনী যখন দেখেছে তাদের পরাজয় সুনিশ্চিত তখন তারা দেশের সূর্য সন্তানদের হত্যা করা শুরু করে দেশকে মেধাশূন্য জাতিতে পরিণত করতে চেয়েছিল। তারা দেশের মেরুদণ্ড ভাঙার চেষ্টা চালায় কিন্তু এত কিছু করেও তাদের পরাজিত হতে হয়। 

বক্তারা আরও বলেন, দেশের সূর্য সন্তানদের হত্যার পেছনে যে শুধু পাকিস্তানিরা জড়িত ছিল এমনটা না। বরং দেশীয় আলবদর, রাজাকার, আল শামসরা এতে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। বর্তমান সরকার রাজাকারদের শাস্তি দিলেও আমরা দাবি জানাই এ স্বাধীনতাবিরোধী শক্তির সন্তানরা যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আমরা চাই না তারা রাজনীতি করুক। আমরা চাই নতুন আইন করে তাদের ব্যান করা হোক এবং তাদের চিরতরে নির্মূল করা হোক। নাহলে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস লুণ্ঠন করবে এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে উদ্বুদ্ধ করার অপচেষ্টা চালাবে।

আরও খবর