দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শার্শায় একই দড়িতে ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

শার্শায় একই দড়িতে ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যা



যশোরের শার্শা উপজেলার বাহাদুর গ্রামে একটি ভাড়া বাসায় পোলট্রি ব্যবসায়ী এক দম্পতি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।


শুক্রবার(১৫ ডিসেম্বর) ভোরে তাদের ভাড়া নেওয়া বাসায় একই দড়িতে গলায় শাড়ি পেচানো অবস্থায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।


আত্মহত্যা করা ইয়ামিন (২৮) ও তার স্ত্রী তনু (২৪) উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। তাদের ৬ মাসের একটি সন্তান রয়েছে।


পুলিশ জানান, এই দম্পতি এক সপ্তাহ আগে বাহাদুরপুর গ্রামের জনৈক আব্দুর রহিম নামে এক ব্যক্তির বাসাটি ভাড়া নেন। তার আগে তারা যশোরে পুলেরহাটে বসবাস করতো। ইয়ামিনের একটি পোল্ট্রি ব্যবসা রয়েছে। দেনার জন্য সে নিজের বাড়ি জমি বিক্রি করে শার্শা উপজেলার বাহাদুর গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। এই দম্পতির ৬ মাসের একটি সন্তান রয়েছে। আজ ভোরে প্রতিবেশিরা বাচ্চার কান্নার শব্দে ঘরের ভিতর জানালার ফাঁক দিয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এর পর তারা আশেপাশের লোকজসহ থানা পুলিশকে খবর দিলে ময়না তদন্তের জন্য মরদেহ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।


বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে  বাহাদুরপুর বাজারের পাশ থেকে একটি ভাড়া বাসা থেকে স্বামীর-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ প্রকৃত ঘটনা অনুসন্ধান শুরু করেছেন।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪২ মিনিট আগে