জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা, স্বস্তি এলাকাবাসীর মধুপুরে গারো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

সাংবাদিকদের সাথে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রুবেল হোসেনের মতবিনিময়

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিকদের সাথে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মোহাম্মদ রুবেল হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মতবিনিময় সভা করেন।

রোববার (১৭ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজার এরাবিয়ান তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মোহাম্মদ রুবেল হোসেন বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত এর মতাদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নিবন্ধতি অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত ও সূফীবাদি অহিংস রাজনীতিতে বিশ্বাসী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনতা এই দলের নিকট নিরাপদ। মোমবাতি অন্ধকার তথা সকল অন্যায় ও অবিচারকে দূরীভূত করতঃ মানবতার আলোয় আলোকিত করে। মোমবাতি ধর্মপ্রাণদের ঐতিহাসিক ধারক, বাহক। তাই ভৈরব-কুলিয়ারচরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মোমবাতি মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সদস্য মো. মাসুদ মিয়া, মো. শাহ আলম, মো. রাশেদ মিয়া, কায়সার আহমেদ ও মো. রোমান মিয়া।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল প্রতিনিধি মুহাম্মদ হারুন চৌধুরী, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, দি নিউজ স্টুডে প্রতিনিধি আহমেদ ফারুক, বিজয় টিভি প্রতিনিধি মো. আনোয়ারুল হক আমান, ভোরের আলো প্রতিনিধি মো. কাইয়ুম হাসান, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মুছাম্মৎ রোকেয়া আক্তার, দৈনিক বাংলার অধিকার জেলা প্রতিনিধি মোঃ আলী সোহেল, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি শরীফুন্নেছা শুভ্রা, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মৌসুমী আক্তার, দৈনিক স্বাধীন মত প্রতিনিধি শাহীন সুলতানা, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ফারজানা আক্তার, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, দৈনিক ভোরের বাংলা কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি লোকমান হোসাইন, দৈনিক জাগো প্রতিদিন প্রতিনিধি মো. সবুজ মিয়া, দৈনিক দখিনের ক্রাইম প্রতিনিধি মোছা. নিলুফা আক্তার নীলাসহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।

আরও খবর



6a2d848a1255a-130626102546.webp
দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

১ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে


6a2d0215dbe7f-130626010909.webp
মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের

২ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে



6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৪ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে