দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শনিবার (১৬ডিসেম্বর) দিনব্যাপি নানা কর্মসূচি পালন করা হয়। বিজয়ের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের। উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার ও পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির সূর্য সন্তানদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন, বিএনপি, কমিউনিস্ট পার্টি, শেরপুর প্রেসক্লাব, শেরপুর অনলাইন প্রেসক্লাব, ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকাল আটটায় শেরপুর ডিজে হাইস্কুল খেলার মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী ও শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ অভিবাদন গ্রহণ করেন।পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এরপর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাদ যোহর ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার দেওয়া হয়। বিকেলে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ আলোনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজিব শাহরিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. গোলাম ফারুক, সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ বক্তব্য রাখেন।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৫ মিনিট আগে