শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

বগুড়ার আদমদীঘিতে গরু চুরির প্রবণতা বাড়ছে

প্রতীকি ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার গরু চুরির প্রবনতা বাড়ছে। গত কয়েক দিনে উন্নতজাতের তিনটি গর্ভবতি গাভী গরু চুরি ও চুরি করে পালানোর সময় জনতা ৬টি গরু উদ্ধার করে। প্রায় গরু চুরির প্রবনতায় কৃষকরা দিশেহারা হয়ে অনেকেই রাত জেগে পাহারা শুরু করেছেন।
জানাযায, গত শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে আদমদীঘির মুরইল তালুকদার পাড়ার মামুনুর রশিদ তালুকদারের তার তেলের মিলের পাশে গোয়াল ঘর থেকে চোরেরা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের একটি উন্নত জাতের গর্ভবতি  গাভী গরু চুরি করে নিয়ে যায়। এর কয়েক দিন পূর্বে শিয়ালশন গ্রামের চাতাল ব্যবসায়ী আব্দুল গফুরের চাতাল সংলগ্ন গোয়াল ঘর থেকে বিদেশী জাতের প্রায় লক্ষাধিক টাকা মূল্যের একটি গর্ভবতি গাভী গরু ও আদমদীঘি সদরের উপজেলার সামনে থেকে হোটেল ব্যবসায়ী মকবুল হোসেনেরও একটি উন্নতজাতের গর্ভবতি গাভী গরু চুরি যায়। এ ছাড়া উপজেলার সালগ্রাম মঙ্গলপুর গ্রাম থেকে গরু চুরি করে পালানোর সময় জনতার ধাওয়ার মুখে পৃথক বাছুর গরু সহ ৬টি গরু মাঠে ছেড়ে চোরেরা পালিয়ে যায়। এ উপজেলায় গরু চুরির প্রবনতা বাড়াই কৃষকরা দিশেহারা হয়ে অনেকেই রাত জেগে গোয়াল ঘর পাহারা দিতে শুরু করেছে।

ক্ষতিগ্রস্ত মকবুল হোসেন জানান, তিনি অনেক কষ্টে গরু লালন পালন করছিলেন। কিন্ত চোরেরা তার গরুটি চুরি করে স্বপ্ন ভেঙ্গে দিয়েছে।

Tag
আরও খবর