আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

আটোয়ারীতে পৃথক ২ অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২

 পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ পৃথক জায়গা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটোয়ারী থানার (ওসি) তদন্ত সোহেল রানার দিক নির্দেশনায় এসআই দীনবন্ধু'র নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার তোড়িয়া ইউনিয়নের তোড়িয়া ধল্লীপাড়া কবরস্থান থেকে সুজন আলী (২৪) ব্যবসায়ীকে সাইত্রিশ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে আটক করা হয়। সুজন আলী ওই এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে।

অন্যদিকে বারোঘাটি তদন্তকেন্দ্রের আইসি মশিউর রহমানের নেতৃত্বে অপর একটি আভিযানিক দল একই দিনে রাত ৮টায় তোড়িয়া ইউনিয়নের শিমুল তলা গ্রামের পাকা রাস্তার উপর হতে মোঃ মিজান (৩৮) কে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১,১৪০/-(এক হাজার একশত চল্লিশ) টাকা ও একটি মোবাইল ফোনসহ হাতে নাতে আটক করা হয়। মিজান ওই এলাকার মোকছেদ আলীর ছেলে।

আটোয়ারী থানার (ওসি) তদন্ত সোহেল রানা জানান, ফেনসিডিল ও গাঁজাসহ আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর