তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

লোহাগাড়া বটতলীর সি সি ক্যামরার শুভ উদ্ভোধন।


দক্ষিণ চট্টগ্রামের ঐতিয্যবাহী সর্ব বৃহৎ,মোটর স্টেশন হিসেবে পরিচিত লোহাগাড়া  বটতলী স্টেশন।বিভিন্ন অঞ্চলের মানুষ এই ষ্টেশনে আসে বিভিন্ন মালামাল ক্রয় বিক্রয়  করার জন্য। কাচাঁ থেকে শুরু করে সব ধরণের মালামালের দোকান রয়েছে এই ষ্টেশনে। দুর পাল্লার গাড়ি এখান থেকে যাতায়ত করে। প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা এই ষ্টেশনে। তাই  স্টেশনে চুরি ডাকাতি, সন্ত্রাসী,চাঁদাবাজিসহ বিভিন্ন রকম অপরাধ ঠেকাতে ও অপরাধীদের ধরতে  লোহাগাড়া উপজেলা পরিষদের পক্ষ হতে আনুমানিক ১২ লক্ষ টাকা ব্যয়ে এ স্টেশনে স্থাপন করা হয়েছে আধুনিক মানের সিসি ক্যামেরা। সিসি ক্যামেরার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়। ২০ ডিসেম্বর,বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে বটতলী স্টেশনের সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন লোহাগাড়ার মাটি ও মানুষের নেতা লোহাগাড়া উপজেলা পরিষদ সফল চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদু্ল ইসলাম, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন,পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, আধুনগর ইউপির চেয়ারম্যান মোঃ,নাজিম উদ্দিন,বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার ও ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গলসহ অন্যান্যরা।

উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, চুরি ডাকাতি, সন্ত্রাসী,চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ এড়াতে বটতলী মোটর স্টেশনে উপজেলা পরিষদের পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা মনিটরিং করবে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন।এ সিসি ক্যামরার মাধ্যমে বিভিন্ন অপরাধীদের চিহ্নিত করতে পারবে। জনসাধারণ ও ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবে। উল্লেখ্য,উপজেলা পরিষদের বরাদ্দকৃত ১২ লাখ টাকা ব্যয়ে কোয়ালিটি ক্যাবল নেটওয়ার্ক এ সিসি ক্যামেরার কাজটি সম্পন্ন করেছেন মামুন আহমেদ, মোঃ ইকবাল, মাহবুব আলম ও সালাহ উদ্দিন।

আরও খবর