জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা, স্বস্তি এলাকাবাসীর মধুপুরে গারো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

কুলিয়ারচরে দিনব্যাপী ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভোটগ্রহণ কর্মকর্তা, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।   উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা আলম এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম(বার), জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।


এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন আচরণবিধি প্রতিপালন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, ভৈরব-কুলিয়ারচর সার্কেল এএসপি দেলোয়ার হোসেন খান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারোয়ার জাহান, ভৈরব উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা প্রমূখ।  উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ কামরুল হাসান এর সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।


উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের কুলিয়ারচর উপজেলার ৫৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৬১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩৯০ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৭৭৯ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।  উল্লেখ্য, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৯১ জন।কুলিয়ারচর উপজেলায় ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬৭৩ জন ও ভৈরব উপজেলায় ২ লাখ ৩৯ হাজার ৪১৮ জন ভোটার।

আরও খবর