জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা, স্বস্তি এলাকাবাসীর মধুপুরে গারো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

কুলিয়ারচরে ফরিদপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নতুন ভবন আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ও নাম ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।

এসময় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) ভৈরব এর চেয়ারম্যান ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সহকারী সম্পাদক মো. ফজলুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) ভৈরব এর পরিচালক মোছা. নিলা বেগম, ফরিদপুর মাজারের তৃতীয় মোতোয়ালি শাহ্ মো. আজিজুল হক মাসুউদ, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ওমর ফারুক ভূইয়া, যুগ্ম-আহ্বায়ক মো. সাইদুর রহমান খান সবুজ, সদস্য সচিব আরীফ সরকার, ফরিদপুর কমিউনিটি ক্লিনিকের সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামীম আরা বেগম ও সিএইচসিপি শামছুন্নাহার সহ সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে ফরিদপুর ইউনিয়নের পক্ষ থেকে আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) ভৈরব এর চেয়ারম্যান ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সহকারী সম্পাদক মো. ফজলুর রহমান প্রধান অতিথিসহ অতিথিবৃন্দদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। 

উল্লেখ্য, গত ১ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) ভৈরব এর চেয়ারম্যান ফরিদপুরের কৃতি সন্তান মো. ফজলুর রহমান এর নিজস্ব জায়গায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচ.ই.পি)’র বাস্তবায়নায়ে কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের নির্মাণ কাজ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার ও দানবীর মো. ফজলুর রহমান। নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেন কিশোরগঞ্জ হারুয়া এলাকার মেসার্স ছানা ট্রেডার্স।

আরও খবর