আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে ঈগল প্রতিকের গণজোয়ার সৃষ্টি হয়েছে-আজাদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো.আবুল কালাম আজাদ।সকাল থেকে গভির রাত পর্যন্ত উপজেলার ভানী, রাজামেহার ইউনিয়ন ও ধামতি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন আবুল কালাম আজাদ। একই দিনে সন্ধ্যায় ধামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। উঠান বৈঠকে মো. আবুল কালাম আজাদ বলেন, দেবিদ্বারে ঈগল প্রতিকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানেই যাই ঈগলের জয়গান। জনতার যে ঢল নেমেছে যারা হুমকি ধামকি দিচ্ছেন তাঁরা এ ঢলে হারিয়ে যাবে। গত ১০ বছরে দেবিদ্বারে যে পরিমাণ অত্যাচার-অবিচার লুটতরাজ হয়েছে মানুষ এসবে অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ এসব অন্যায় অত্যাচার থেকে বাঁচতে চায়। দেবিদ্বারের মানুষ শান্তি প্রিয়, মামলা-হামলা সন্ত্রাসীদের দিয়ে তাদের দাবিয়ে রাখা যাবে না। আগামী ৭ জানুয়ারি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ঈগল প্রতিকে একটি ভোট ভিক্ষা চাচ্ছি, দয়া করে আমাকে একটি ভোট দিন। বক্তব্যে তিনি আরও বলেন, আপনারা বিগত দিনে আমার পাশে ছিলেন এবারও আমার পাশে থাকবেন । আমি উন্নত সমৃদ্ধ, পরিবেশ বান্ধব, স্মার্ট ও মানবিক দেবিদ্বার উপজেলা গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছি। ইনশাআল্লাহ আমি শতভাগ নিষ্ঠা, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে আপনাদের খেদমত করে যাব। তাই আগামি ৭ জানুয়ারি নির্বাচনে ঈগল মার্কায় আপনার মূলব্যান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার অনুরোধ করছি। 


ধামতি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায় মো. ওমর ফারুকের সঞ্চালনায় উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, দেবিদ্বার পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আবদুল কাইয়ুম ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মো. আবদুল আলিম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সফিকুল ইসলাম , সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগ নেতা মো. জানে আলম প্রমুখ।

আরও খবর