রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়ার শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে- শওকত মাহমুদ

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী, সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত বেকার এখন কুমিল্লায়। কোটা প্রথা চালুর মাধ্যমে কুমিল্লার যুব সমাজ কে ধ্বংস করে দিয়েছে সরকার।

এই কোটা প্রথার কারণে কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় হাজারো শিক্ষিত বেকার যুবক আজ হতাশাগ্রস্ত। যোগ্যতা থাকার ফলেও চাকুরী না পেয়ে তারা মাদকাসক্তের দিকে যাচ্ছে তারা। তাই আগামী সংসদ নির্বাচনে জয়ী হলে সর্বপ্রথম কোটা প্রথা তুলে নিয়ে  শিক্ষিত বেকার যুবকদের চাকুরীর ব্যবস্থা করা হবে।

রবিবার ২৪ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর সাদকপুর শ্যামপুরএলাকায় গণসংযোগ উঠান বৈঠক শেষে এ কথা বলেন। 

তিনি আরো বলেন,  ইমাম, আলেম ও কোরআনে হাফেজরা মানুষের নৈতিক শিক্ষা দিলেও তারা মানবেতর জীবনযাপন করছেন। তাই তিনি কোরআনে হাফেজ, ইমাম, মোয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের সরকারি ভাতার ব্যবস্থা করবেন। 

এছাড়াও তিনি বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গন সংযোগ শেষে একাধিক নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

এসময় তিনি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর