শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

সোনার নৌকায় দৈত্য ঢুকেছে সেই দৈত্য নামাতে হবে : স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তিনবারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার বলেছেন, আমরা নৌকার পক্ষে আছি। শেখ হাসিনার পক্ষে আছি। কিন্তু সোনার নৌকার মধ্যে দৈত্য ঢুকেছে। যা পায়তাই খায়। তাই সোনা রূপার পানি দিয়ে সেই নৌকা ধুতে হবে।’

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদরের বাহেরচর বাজারে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘আমি এমপি হবার জন্য নির্বাচনে নামিনি। নৌকা থেকে দৈত্য নামাতে হবে।’ মাহবুবুর রহমান বলেন, ‘আমি নির্বাচিত হলে এই জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো। রাঙ্গাবালীকে গলাচিপা ও কলাপাড়ার সঙ্গে সড়ক যোগাযোগের আওতায় আনতে ফেরি চালু করবো।’

ঈগল প্রতীকের সমর্থনে রাঙ্গাবালী উপজেলা আওয়ামলী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়। এতে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকার টিকেট পেয়েছেন বর্তমান এমপি মহিব্বুর রহমান মহিব।

আরও খবর