নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

শ্যামনগরে ৮ম ও ৯ম শ্রেণির নতুন কারিকুলাম প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন

শ্যামনগরে ৮ম ও ৯ম শ্রেণির নতুন কারিকুলাম প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৮ম ও ৯ম শ্রেণির নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করলেন ৮৫০ জন শিক্ষক।  শুক্রবার বিকাল ৪টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্টিত হয়।

 ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর প্রথম পর্যায়ে ও ২৬ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে নতুন কারিকুলাম বিষয়ে উপজেলা সদরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইনে আবেদনকৃত ৯০২ জন শিক্ষকের মধ্যে ৮৫০ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

কোর্স সমন্বয়কারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান বলেন, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১১টি বিষয়ে ৩৪ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে ৪২টি স্কুল, ৩৬টি মাদ্রাসা ও ৪টি স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করবেন। এবং এ সকল বিদ্যালয়ের প্রশিক্ষণ প্রাপ্ত ৩৪জন শিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন।

নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভেনুতে ইংরেজি, গণিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ইসলাম ধর্ম, শিল্প ও সংস্কৃতি এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অপরদিকে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভেনুতে বাংলা, বিজ্ঞান, জীবন-জীবিকা ও হিন্দু ধর্ম বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ পরিচালক হিসাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মুহাম্মদ তেজারত প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণ ভেন্যু ও কক্ষ পরিদর্শন করেন। প্রশিক্ষণ চলে সকাল ৯টা থেকে বিকাল ৪.১৫ মিনিট পর্যন্ত। প্রশিক্ষণটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের অংশ গ্রহণে দুটি বিদ্যালয় যেন উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বিষয়ভিত্তিক শিক্ষক সহায়িকা অনুসরণ পূর্বক শ্রেণি কক্ষে শিক্ষকবৃন্দ পাঠ দান করবেন বলে প্রশিক্ষকবৃন্দ জানান। নতুন কারিকুলামের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির জন্য বিষয় ভিত্তিক প্রশিক্ষণ এক বছর পূর্বে অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের শিক্ষক ও প্রশিক্ষণার্থী জি এম কামরুল,মনিরুল ইসলাম, ইসলাম ধর্মীয় বিষয়ের শিক্ষক ও প্রশিক্ষণার্থী মিজানুর রহমান সহ অন্যান্যরা বলেন নতুন কারিকুলাম বিষয়টি খুব ভাল। শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশ পাবে বহু ক্ষেত্রে।

প্রশিক্ষক হিন্দু ধর্মীয় বিষয়ের লিপিকা রায়, স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সুচন্দন মন্ডল, তাজুল ইসলাম বলেন শিক্ষকবৃন্দ নতুন কারিকুলামের প্রশিক্ষণ ভাল ভাবে গ্রহণ করেছে। এটি যেন উৎসব মুখর পরিবেশ ছিল। উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান বলেন সফল ভাবে প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত ব্যক্তি বর্গ বিশেষ করে জেলা শিক্ষা অফিসার সহ অন্যান্যরা পরিদর্শন করেছেন।

জানা যায়, এবার প্রশিক্ষণার্থীদের অবশ্যই স্মার্ট ফোন, হোয়াট্সএ্যাপ নম্বর, ইন্টারনেট সংযোগ , বিষয়ভিত্তিক বই, টিজি, প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র,  দুই সময়ের মূল্যায়ন নির্দেশিকা সহ অন্যান্য কাগজপত্র সাথে আনতে হয়েছে।

ছবি- শ্যামনগরে নতুন কারিকুলামের হিন্দু ধর্ম বিষয়ে প্রশিক্ষণ সমাপনীর চিত্র।




Tag
আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৭ ঘন্টা ৩০ মিনিট আগে