তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে নানা আয়োজন

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি 


"দুর্যোগে আগাম সতর্ক বার্তা" "সবার জন্য কার্যব্যবস্থা" শ্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র্যালি এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 


কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্রণালয়ের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে ও সহকারি উপজেলা শিক্ষ অফিসার প্রভাত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক, পলাশ কুমার মল্লিক, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (কেশবপুর) ডিজিএম আব্দুল লতিফ, কেশবপুর ফয়ার সার্ভিসের ইন্সপেক্টর  শংকর দাস। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


আলোচনা অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফায়ার সার্ভিসের প্রদর্শনী করা হয়। সেখানে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও সাধারণ মানুষের মাঝে অগ্নি নিবারক প্রশিক্ষণ দেওয়া হয়।



Tag
আরও খবর