আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম

লাখাইয়ে গানের আসরে কিবোর্ড বাদকের আকস্মিক মৃত্যু।

লাখাইয়ে গানের আসরে কিবোর্ড  বাদকের আকস্মিক মৃত্যু। 



লাখাইয়ের ভাদিকারা গ্রামে গানের আসরে বাদ্যযন্ত্রের কিবোর্ড বাদক মাসুক মিয়ার মৃত্যু। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার ভাদিকারা গ্রামে শুক্রবার (২৯ ডিসেম্বর)  দিবাগত রাতে গানের আসর বসে।এ আসরে কিবোর্ড বাজাচ্ছিল উপজেলার করাব ইউনিয়নের করাব গ্রামের সোরাব মিয়ার পুত্র মাসুক মিয়া (৩৫)। 

আনুমানিক রাত ১-৩০ মিনিটে মাসুক মিয়া অসুস্থ বোধ করলে গানের স্টেজ এর পিছনে চলে যায় এবং আকস্মিক ভাবে অজ্ঞান হয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

পরবর্তীতে ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধায় করাব গ্রামের তাঁর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।এ বিষয়ে পুলিশ পরিদর্শক ( তদন্ত)  চম্পক দাম এর সাথে আলাপকালে জানান মাসুক মিয়া নামে এক ব্যক্তি হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে। শুনেছি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ময়নাতদন্ত হয়েছে। এতে থেকে কারন জানা যাবে।এখনও কেউ কোন অভিযোগ নিয়ে আসেননি।

Tag
আরও খবর