নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

আসছে ‘স্মার্ট মিউটেশন’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-12-2023 06:20:47 am

বাংলাদেশের নাগরিকদের কাছে শিগগরই পরবর্তী (২য়) প্রজন্মের নামজারি সিস্টেম ‘স্মার্ট মিউটেশন’ উপস্থাপন করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। সহজ, দ্রুত ও নিরাপদে নামজারি আবেদন করার সুবিধার্থে এ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

শনিবার রাজধানীর ভূমি ভবনে ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমের ডেমো প্রদর্শন করা হয়। ভূমি সচিব মো. খলিলুর রহমান এ সিস্টেমের সক্ষমতা প্রত্যক্ষ করেন।


এ সময় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মণ্ডল, ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দফতর/সংস্থার কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ডেমো প্রদর্শনীর পর ভূমি কর্মকর্তারা সক্রিয়ভাবে গঠনমূলক ফিডব্যাক প্রদান করেন, যা ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমের চলমান উন্নয়নে প্রযোজ্যতা অনুসারে অন্তর্ভুক্ত করা হবে।


বিগত ৬ বছর ধরে চালু থাকা বর্তমান ১ম প্রজন্মের ‘ই-নামজারি’ ব্যবস্থা থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, ভূমিসেবা গ্রহণকারী নাগরিক, ভূমিসেবা প্রদানকারী ভূমি কর্মকর্তা, ভূমি সেবায় সহায়তাকারী, সিস্টেম ডেভেলপারসহ সব অংশীজনের মতামত গ্রহণ করে উন্নয়ন করা হচ্ছে ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেম।


কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেম ডেভেলপমেন্টের সময়, ব্যবহারকারীকেন্দ্রিক ডিজাইন, অন্যান্য গুরুত্বপূর্ণ সার্ভিসের সঙ্গে সহজ ইন্টিগ্রেশন, অটোমেশন, দক্ষ কর্মপ্রবাহ ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও প্রতিবেদন এবং শক্তিশালী ডিজিটাল নিরাপত্তা, ওপেন ডেটা গভর্নেন্স পলিসি ইত্যাদির ওপর জোর দেওয়া হয়েছে।


‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমটি ‘স্মার্ট ল্যান্ড সার্ভিস’ পোর্টালে (https://land.gov.bd/) ইন্টিগ্রেট করে বর্তমান মিউটেশন সিস্টেম ‘ই-মিউটেশন’কে প্রতিস্থাপন করা হবে।

আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৭ ঘন্টা ৫৩ মিনিট আগে